
ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই সাজঘরে ফেরেন তরুণ ওপেনার নাঈম শেখ। ২৮৭ রানের চ্যালেঞ্জিং স্কোর তাড়া করতে নেমে দলীয় ২ রানে আউট হন নাঈম। ওয়ানডাউনে খেলতে নেমে দ্রুত আউট হয়ে যান সাকিবও।
প্রথমে ব্যাটিংয়ে নেমে তিন দফায় জীবন পেয়ে ১২০ রানে গিয়ে থামলেন লঙ্কান অধিনায়ক কুশল পেরেরা। আর মিডল অর্ডার ব্যাটসম্যান ধনাঞ্জয়ার অনবদ্য হাফসেঞ্চুরিতে ভর করে বাংলাদেশকে বড় টার্গেট দিয়েছে শ্রীলংকা।
নির্ধারিত ৫০ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে ২৮৬ রান করেছে শ্রীলংকা।
অর্থাৎ জয় পেতে ৫.৭২ রানরেটে ২৮৭ করতে হবে বাংলাদেশকে। পরে ব্যাট করে এই টার্গেট চ্যালেঞ্জিংই বটে। এতো বড় টার্গেটের জন্য অবশ্য বাংলাদেশের ফিল্ডাররা অনেকাংশে দায়ী। ক্যাচ মিসের মহড়া হয়েছে আজ। ক্যাচ মিস করেছেন মাহমুদউল্লাহ। গ্লাভসবন্দী করতে পারেননি মুশফিকও। অন্ততপক্ষে ৫টি ক্যাচ মিস হয়েছে। তিন বার লাইফ পেয়েছেন লংকান অধিনায়কই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



