Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় শুরু হতে যাচ্ছে কুবির প্রথম সমাবর্তনের রেজিস্ট্রেশন প্রক্রিয়া
ক্যাম্পাস জাতীয় বিভাগীয় সংবাদ

শুরু হতে যাচ্ছে কুবির প্রথম সমাবর্তনের রেজিস্ট্রেশন প্রক্রিয়া

By Sazzad HossainSeptember 19, 20192 Mins Read

শুরু হতে যাচ্ছে কুবির প্রথম সমাবর্তনের রেজিস্ট্রেশন প্রক্রিয়া

কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রতিষ্ঠার ১৩ বছর পার হলেও এখনো হয়নি কোনো সমাবর্তন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন আশাবাদ ব্যক্ত করেছেন আগামী বছরের (২০২০) প্রথমদিকে সমাবর্তন আয়োজন করার। এ লক্ষ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া আগামী সপ্তাহ থেকে শুরু হতে পারে বলে জানিয়েছে সমাবর্তন আয়োজক কমিটি।

তবে আশ্বাস থাকলেও সমাবর্তনকে ঘিরে দৃশ্যমান কোনো কার্যক্রম না থাকায় হতাশা বিরাজ করছে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মাঝে।

বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থী সাইফুর রহমান সুমন সমাবর্তন নিয়ে তার ভাবনা জানাতে গিয়ে বলেন, ‘সমাবর্তনের জন্য দীর্ঘদিন ধরেই অপেক্ষার প্রহর গুনছি। প্রথম ব্যাচ হিসেবে আমাদের অপেক্ষার সময়টাও বেশ দীর্ঘ হচ্ছে। আশা করছি বিশ্ববিদ্যালয় প্রশাসন শীঘ্রই সমাবর্তন আয়োজনে দৃশ্যমান পদক্ষেপ নিবে।’

Advertisement

আশ্বাস অনুযায়ী সমাবর্তনের আর মাত্র ৫ মাস বাকী। তবে এ নিয়ে এখনো পর্যন্ত কোনো ধরনের দৃশ্যমান প্রস্তুতি নেই। এ ব্যাপারে জানতে চাইলে সমাবর্তন আয়োজক কমিটির আহ্বায়ক ড. এ. কে. এম রায়হান উদ্দিন জানান, ‘সমাবর্তন আয়োজনের যত ধরনের প্রস্তুতি প্রয়োজন তা আমরা ধারাবাহিকভাবে গ্রহণ করছি। আগামী সপ্তাহেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করতে পারবো বলে আমরা আশাবাদী। ইতোমধ্যেই মহামান্য রাষ্ট্রপতি বরাবর সময় চেয়ে চিঠি পাঠানো হয়ে গেছে।’

এছাড়াও তিনি আরো জানান, ‘ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে সমাবর্তন আয়োজনের পরিকল্পনা বিশ্ববিদ্যালয় প্রশাসনের। এ নিয়ে ২১ টি উপকমিটির দফায় দফায় সভা চলছে। শিক্ষার্থীদের মূল সনদপত্র তৈরির জন্য যাবতীয় উপকরণ ক্রয়ের নির্দেশনাও চলে এসেছে।’

সমাবর্তনে অংশগ্রাহী এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় শুরুর সময় থেকে ২০১৯ সালের জুন মাস পর্যন্ত যেসব বিভাগের শিক্ষার্থী তাদের স্নাতক ফলাফল পেয়েছেন তারা রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে সমাবর্তনে অংশ নিতে পারবেন। সমাবর্তনে রেজিস্ট্রেশনের ফি হতে পারে ৪ থেকে সাড়ে ৪ হাজার টাকা। তবে পুরো বিষয়টি এখনও (এই প্রতিবেদন লেখা পর্যন্ত) চূড়ান্ত হয়নি। শীঘ্রই রেজিস্ট্রেশন প্রক্রিয়া, নির্ধারিত ফি-সহ বিস্তারিত জানানো হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতি দেশের বাইরে থাকায় সমাবর্তন বিষয়ক কিছু সিদ্ধান্ত গ্রহণে ধীরগতি ছিলো এতোদিন। তবে এখন আর তেমন সমস্যা নেই। আগামী ফেব্রুয়ারিতে আমরা যেভাবেই হোক করতে পারবো বলে আশা রাখি।’

উল্লেখ্য, ২০১৮ সালের অক্টোবরে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভায় উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী ২০১৯ সালের ফ্রেব্রুয়ারি কিংবা অত্র বছরের শেষের দিকে সমাবর্তন আয়োজনের আশ্বাস দিয়েছিলেন।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sazzad Hossain
  • Facebook
  • X (Twitter)
Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa