
হ্যামিলটন মাসাকাদজা ত্রিদেশীয় সিরিজ খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন। ক্যারিয়ারের শেষ প্রান্তে এসেও জিম্বাবুয়ে দলের অন্যতম ভরসা তিনি।
ওপেনিংয়ে ভালো খেললে তার দলের জয়ের সম্ভাবনা বেড়ে যাবে। অন্যদিকে নেতৃত্ব দিয়েও নিজের শেষ সিরিজে দলকে এগিয়ে নেওয়ার কাজটা করতে হবে ১৮ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলা মাসাকাদজাকে।
অন্যদিকে বাংলাদেশ দলের মূল ভরসা সাকিব আল হাসান। দারুণ বিশ্বকাপ কাটিয়েছেন তিনি। সাদা বলের ক্রিকেটে আবার সেই ফর্ম তুলে ধরার পালা। তামিম ইকবাল নেই প্রথম দুই ম্যাচের টি-২০ ত্রিদেশীয় সিরিজের ম্যাচে। তাকে ছাড়াই তাই ভালো করার দায়িত্ব নিতে হবে সাকিবদের। সৌম্য-লিটনকেও ওপেনে রান করার দায়িত্ব নিতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



