Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home শেখ রেহানার ছেলে ববিসহ তাপসের আসনে উপনির্বাচনে আলোচনায় যারা
জাতীয়

শেখ রেহানার ছেলে ববিসহ তাপসের আসনে উপনির্বাচনে আলোচনায় যারা

By Sibbir OsmanJanuary 1, 2020Updated:January 1, 20203 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন ব্যারিস্টার ফজলে নূর তাপস। দলীয় মনোনয়ন নিশ্চিত হয়ে তাপস ঢাকা-১০ আসনটি ছেড়ে দিয়েছেন। নিয়মানুযায়ী এই আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ এই আসনে উপনির্বাচন হবে শিগগিরই। এতে ক্ষমতাসীন দল থেকে মনোনয়ন পেতে দলের বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী আলোচনায় রয়েছেন। শেষ পর্যন্ত কে হবে এই আসনের সংসদ সদস্য সেটি নির্ভর করছে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার মনোনয়ন দেয়ার উপর।

ঢাকা-১০ আসনে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ছেলে ব্যারিস্টার ফজলে নূর তাপস। এর আগে এই আসনটি বিএনপির দখলে ছিল। তাপস এমপি হওয়ার পর এই আসনটি আওয়ামী লীগের দূর্গে পরিণত হয়। তিনি এবার আসনি ছেড়ে দেয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা- কে পাচ্ছেন গুরুত্বপূর্ণ আসনটিতে আওয়ামী লীগের মনোনয়ন? বঙ্গবন্ধুর পরিবারের কেউ, নাকি প্রভাবশালী দলীয় কোনো নেতা? এর জবাব কয়েকদিনের মধ্যেই মিলবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের কয়েক নেতা।

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে রোববার দুপুরে পদত্যাগপত্র জমা দেন ব্যারিস্টার তাপস। সেদিনই আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। আরপিও অনুযায়ী, কোনো আসন শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

আসনটি ঘিরে আলোচনায় আছেন ঢাকা-১৩ আসনের মনোনয়নবঞ্চিত এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবীর নানক। একাদশ জাতীয় নির্বাচনে তিনি দলের নির্বাচন পরিচালনা টিমের দায়িত্ব পালন করেন। রাজধানীর গুরুত্বপূর্ণ একটি আসনে দীর্ঘদিন জনপ্রতিনিধিত্ব করা নানককে দলীয় আনুগত্যের পুরষ্কার হিসেবে এবার ঢাকা-১০ আসনে নেত্রী মনোনয়ন দিতে পারেন এমন আলোচনা রয়েছে আওয়ামী লীগে।

একাদশ সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনে দলীয় টিকিটে নির্বাচন করা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহর নামও শোনা যাচ্ছে এই আসনে। ফরিদপুরে তিন স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন। জাফরউল্লাহ দলীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করায় বেশিরভাগ সময় ঢাকায়ই থাকেন। এ কারণে এই হেভিওয়েট নেতাকে ঢাকার গুরুত্বপূর্ণ এই আসনে ভাবা হচ্ছে বলে একটি সূত্রে জানা গেছে।

ছোট ভাই তাপসের ছেড়ে দেয়া এ আসনে মনোনয়ন চাইতে পারেন তার বড় ভাই যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। গত ২৩ নভেম্বর যুবলীগের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি। সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে শেখ ফজলুল হক মনির বড় ছেলে শেখ পরশ ক্লিন ইমেজের। তার প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থা আছে।

এছাড়া এই আসনে প্রার্থী হতে পারেন বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। বঙ্গবন্ধুর এই দৌহিত্র আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সিআরআইয়ে সমন্বয়কের দায়িত্ব পালন করছেন।

এছাড়া প্রার্থী হিসেবে জোরালো সম্ভাবনা আছে তাপসের সহধর্মিণী আফরিন তাপসের। বিগত নির্বাচনে তিনি তাপসের পক্ষে মাঠে নেমেছিলেন। স্বামীর পক্ষে নৌকায় ভোট চেয়েছেন। ফলে ধানমণ্ডি, কলাবাগান, হাজারীবাগ ও নিউমার্কেট এলাকার প্রতিটি ভোটার তাকে চেনেন ও জানেন।

ঢাকা-১০ আসনে দলীয় মনোনয়ন কে পাচ্ছেন- জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সোমবার বলেন, আসনটিতে কাকে মনোনয়ন দেয়া হবে তা এখনও সিদ্ধান্ত হয়নি। নির্বাচনের অনেক সময় বাকি মন্তব্য করে তিনি বলেন, বঙ্গবন্ধু পরিবারের কেউ নাকি বাইরে থেকে আসবে সেটি নিয়েও এখন কোনো আলোচনা হচ্ছে না। আমরা এখন ঢাকা সিটি নির্বাচন নিয়ে কাজ করছি।

সূত্র : যুগান্তর

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
ইনটেরিম- নির্বাচন

‘ইনটেরিম তুমি যেও না, এই নির্বাচন হবে না’

February 6, 2026
Andolon

শাহবাগে আন্দোলন কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক

February 6, 2026
হাদি

নতুন সরকার হাদি হত্যার বিচার না করলে তাদের জীবন জাহান্নাম বানিয়ে দেব

February 6, 2026
Latest News
ইনটেরিম- নির্বাচন

‘ইনটেরিম তুমি যেও না, এই নির্বাচন হবে না’

Andolon

শাহবাগে আন্দোলন কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক

হাদি

নতুন সরকার হাদি হত্যার বিচার না করলে তাদের জীবন জাহান্নাম বানিয়ে দেব

Cold

ঢাকার শীত নিয়ে নতুন বার্তা

ওসমান হাদি হত্যা

ওসমান হাদি হত্যার তদন্তে রোববার জাতিসংঘে চিঠি দেবে সরকার

হাদি হত্যার বিচার

হাদি হত্যার বিচারে বদ্ধপরিকর সরকার, জাতিসংঘে চিঠি পাঠানোর সিদ্ধান্ত

শাহবাগ অবরোধ

ইনকিলাব মঞ্চের ফের শাহবাগ অবরোধ

মহিউদ্দিন রনি

শাহবাগে পুলিশের লাঠিচার্জে গুরুতর আহত এমপি প্রার্থী মহিউদ্দিন রনি

আমন্ত্রণ

তারেক রহমানকে ওপেন ডিবেটে আমন্ত্রণ জানালেন জামায়াত আমির

Police a

নারী পুলিশকে চড় দিলেন জুমা, ভিডিওতে যা দেখা গেল

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.