
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওই চিঠিতে আরও বলা হয়েছে, বঙ্গবন্ধুর মতো নেতা পৃথিবীতে খুব কম দেখা যায়।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২৭ এপ্রিল আমি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর কাছ থেকে চিঠি পেয়েছি। চিঠিতে তারা বাংলাদেশের খুব প্রশংসা করেছেন। বিশেষ করে বাংলাদেশ যেভাবে কোভিড-১৯ মোকাবিলা করছে সেটকে উদাহরণযোগ্য হিসেবে উল্লেখ করেছে। কোভিড-১৯ মোকাবেলায় একসঙ্গে কাজ করার কথাও বলেছেন।
এছাড়া চিঠিতে রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়ে বলা হয়েছে, এ সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র ৬৮ কোটি ডলার দিয়েছেন এবং আরও দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ২৭ এপ্রিল ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার পররাষ্ট্রমন্ত্রীকে ওই চিঠি হস্তান্তর করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



