Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ঢাকা শেখ হাসিনার আমলে কেউ গৃহহীন থাকবে না: এনামুল হক শামীম
জাতীয় ঢাকা

শেখ হাসিনার আমলে কেউ গৃহহীন থাকবে না: এনামুল হক শামীম

By ABM MannanMarch 4, 20232 Mins Read

শেখ হাসিনার আমলে কেউ গৃহহীন থাকবে না: এনামুল হক শামীম

Advertisement
জুমবাংলা ডেস্ক: পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন কেউ না খেয়ে মারা যাবে না। স্বাধীনতার মাত্র দুই মাসের মাথায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গৃহহীন-ভূমিহীনদের পুনর্বাসনের কাজ শুরু করেছিলেন। তার ধারাবাহিকতায় জননেত্রী শেখ হাসিনা সারাদেশে ভূমিহীন-গৃহহীনদের পুনর্বাসনে কাজ করে যাচ্ছেন। এ প্রক্রিয়া চলমান রয়েছে।

আজ জেলার নড়িয়ায় চরআত্রা ও নওপাড়া ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে অসহায় ৩০টি পরিবারকে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এনামুল হক শামীম বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সততা, প্রজ্ঞা মেধা ও বুদ্ধি দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দেশের প্রায় সব মানুষই স্বীকার করেন, হার না মানা যোদ্ধার নামই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

বিএনপি আবারও পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় মন্তব্য করে উপমন্ত্রী বলেন, দলটি নির্বাচনে অংশগ্রহণ করতে চায় না। জিয়াউর রহমান জাতির পিতাকে হত্যা করে, সংবিধান লঙ্ঘন করে, সেনা আইন লঙ্ঘন করে ক্ষমতা দখল করেছিল। তাদের আশা আবারও সেভাবেই তারা ক্ষমতায় যাবে। গণতান্ত্রিক ধারা তারা পছন্দ করে না।

তিনি আরও বলেন, এদেশের মানুষ আর বিএনপিকে ক্ষমতায় আনবে না। জনগণ তাদের দুঃশাসনের কথা ভুলে যায়নি। জনগণ আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় এনে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী করবে।

অনুষ্ঠানে ৩০ জনকে ২ বান্ডিল করে টিন ও নগদ ৬ হাজার করে টাকা দেয়া হয়।এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় মহিলা বিষয়ক উপ কমিটির সাবেক সদস্য তাহমিনা খাতুন শিলু, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদউজ্জামান, চরআত্রা ইউপি চেয়ারম্যান এনায়েত উল্যাহ মুন্সী, নওপাড়া ইউপি আলহাজ্ব মো. জাকির হোসেন মুন্সী, নওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সোহেল মুন্সী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান শামীম প্রমূখ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
ABM Mannan
    Related Posts
    DC

    বদলি আদেশের পরদিনই ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার

    June 22, 2026
    প্রধানমন্ত্রী

    চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    June 22, 2026
    স্বরাষ্ট্রমন্ত্রী

    আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

    June 22, 2026

    Latest News

    DC

    বদলি আদেশের পরদিনই ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার

    প্রধানমন্ত্রী

    চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী

    আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

    Bus

    হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

    Salam

    সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

    ঝড়ের শঙ্কা

    সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

    MP

    মুচলেকা দিয়ে ছাড়া পেলেন চাঁদাবাজির অভিযোগে আটক এমপিপুত্র

    Army

    ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

    muktadir

    ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী

    Sarwar

    বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa