Advertisement
জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকা থেকে এ কে এম সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের মাঠে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার জনসভায় যোগ দিতে ঢল নেমেছে নেতাকর্মীদের।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা আসছেন মিছিল নিয়ে। দুপুর আড়াইটার দিকে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত আজকের জনসভা হওয়ার কথা থাকলেও দুপুর ১২টার মধ্যেই পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

জনসভা কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা। তারা সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে কাজ করছেন। নারায়ণগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামী লীগের প্রার্থী একেএম শামীম ওসমানসহ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পুরো নারায়ণগঞ্জ শহরে এখন সাজসাজ রব। দলীয় সভাপতি শেখ হাসিনাকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন নেতাকর্মী, সমর্থকরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার শেষ নির্বাচনী জনসভাকে সফল করতে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বেশ কয়েকদিন ধরে বিভিন্ন এলাকায় গিয়ে দফায় দফায় প্রস্তুতি সভা, মতবিনিময় সভা ও বৈঠক করেন সংসদ সদস্য শামীম ওসমান।

প্রধানমন্ত্রীর শেষ নির্বাচনী জনসভা আজ নারায়ণগঞ্জে

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.