Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় শেখ হাসিনার ভারত সফরের মূল ইস্যু হতে পারে এনআরসি, দাবি ভারতীয় গণমাধ্যমের
জাতীয়

শেখ হাসিনার ভারত সফরের মূল ইস্যু হতে পারে এনআরসি, দাবি ভারতীয় গণমাধ্যমের

By Saleh MohammadSeptember 14, 20192 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : আগামী ৩ থেকে ৬ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করবেন। তার এই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা হবে দ্বিপাক্ষিক নানা বিষয়ে। তবে সবচেয়ে গুরুত্ব পেতে পারে আসামের নাগরিক তালিকা বা এনআরসি ইস্যু। শনিবার (১৪ সেপ্টেম্বর) এমনটাই জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস।

শেখ হাসিনার ভারত সফরের মূল ইস্যু হতে পারে এনআরসি, দাবি ভারতীয় গণমাধ্যমেরপ্রতিবেদনে বলা হয়, বর্তমান মেয়াদের ক্ষমতায় এটাই হবে উভয় নেতার প্রথম বৈঠক। গত বছরের ডিসেম্বরের নির্বাচনে বিপুল বিজয় নিয়ে, শেখ হাসিনা টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। অপরদিকে নরেন্দ্র মোদি চলতি বছরের জুনে দ্বিতীয় মেয়াদে সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছেন। এই দুই নেতার মাধ্যমে বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরালো হয়েছে। উভয়ই যৌথভাবে বেশকিছু প্রকল্পেরও উদ্বোধন করেছেন। তবে বেশি গুরুত্ব পেয়েছে যোগাযোগ ব্যবস্থা।

সূত্রগুলো জানিয়েছে, শেখ হাসিনার এই সফরে আসামের নাগরিক তালিকা থেকে বাদপড়া ব্যক্তিদের ফেরত পাঠানো নিয়ে বাংলাদেশ উদ্বেগ তুলে ধরতে পারে।আসামের রাজনীতিবিদদের প্রকাশ্যে মন্তব্যের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। আসামের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, ভারত বাংলাদেশকে বোঝাতে হবে যে, এখানে বসবাসরত তাদের নাগরিকদের ফেরত নিতে হবে। যদিও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আগস্টে তার প্রথম বাংলাদেশ সফরে এসে পররাষ্ট্রমন্ত্রী এক আবদুল মোমেনকে বলেছেন, আসামে বসবাসরত অবৈধদের চিহ্নিত করা ভারতের অভ্যন্তরীণ বিষয়।

এদিকে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এস জয়শঙ্কর জানান, এনআরসিতে ১৯ লাখ বাদপড়াদের নিয়তি নির্ধারণ দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। তারা ফরেনার্স ট্রাইব্যুনাল ও হাইকোর্টে আপিল করার সুযোগ পাবেন।আসামের নাগরিক তালিকা ছাড়াও রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠাতে বাংলাদেশ ভারতের সাহায্য চাইতে পারে। এছাড়া, দুদেশের পানিবন্টন প্রক্রিয়া, সন্ত্রাসবাদরোধে সহযোগিতা বৃদ্ধি নিয়েও আলোচনা হবে বলেও জানিয়েছে হিন্দুস্থান টাইমস।

Advertisement
fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saleh Mohammad
  • Facebook
  • X (Twitter)
Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa