
আজ শনিবার (১৬ জানুয়ারি) পিরোজপুরের নাজিরপুরের শ্রীরামকাঠীতে কালিগঙ্গা নদীতে শ্রীরামকাঠী-ভরতকাঠী পারাপারে নতুন ফেরী উদ্বোধনসহ উন্নয়ন বিষয়ে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
শ্রীরামকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুনীল কুমার হালদারের সভাপতিত্বে নাজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার, নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান, পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী, নাজিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আব্দুল লতিফ এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন।
এ সময় মন্ত্রী আরো যোগ করেন, মানুষ তার শেকড় ভুলে গেলে তার অস্তিত্ব থাকে না। আত্মপ্রবঞ্চনার ভন্ডামির সমাজ ব্যবস্থার ভেতরে আমরা অনেকেই আছি। প্রথম দরকার নিজের মনুষ্যত্বটাকে জাগ্রত করা আর পশুত্বকে নিবারণ করা। এছাড়া সমাজের খোলস পরা মানুষদের থেকে সবাইকে সতর্ক থাকা দরকার।
এর আগে নাজিরপুর হেডকোয়ার্টার-বৈঠাকাটা সড়কে (কালীবাড়ি-নাজিরপুর) বলেশ্বর নদের উপর ১২০ মিটার দৈর্ঘ্যের আরসিসি কাম স্টিল ব্রিজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, শ্রীরামকাঠী ইউপি-সাতকাছিমা হাট ভীমকাঠি খালের উপর ২০ মিটার আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং পিরোজপুর সড়ক বিভাগাধীন শ্রীরামকাঠী হতে দৈহারী পর্যন্ত কালীগঙ্গা নদীর উপর নতুন ফেরি সার্ভিস চালুর উদ্বোধন করেন মন্ত্রী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



