Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় শেখ হাসিনা পরিবর্তনের দিশারী এক বিশ্বনেতা : রুশ স্কলার
আন্তর্জাতিক জাতীয় রাজনীতি

শেখ হাসিনা পরিবর্তনের দিশারী এক বিশ্বনেতা : রুশ স্কলার

By Hasan Majorঅক্টোবর 21, 2019Updated:অক্টোবর 21, 20192 Mins Read

রুশ

Advertisement
জুমবাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসাধারণ রাষ্ট্রনায়কোচিত গুণাবলীর অধিকারী এক সাহসী নারী হিসেবে অভিহিত করে সফররত রাশিয়ান স্কলার প্রফেসর ভিতালি নমকিন আজ বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী সেইসব বিশ্বনেতাদের অন্যতম, যারা বিশ্ব বদলে দিচ্ছেন। খবর বাসসের।

তিনি রবিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আপনাদের প্রধানমন্ত্রী একজন সাহসী নারী, যার আছে তার পরিবারের বিয়োগান্তক ইতিহাস… তিনি আপনাদের দেশের স্থপতির কন্যা। বৈশ্বিক প্রেক্ষাপটে এটি খুবই অস্বাভাবিক ঘটনা। তিনি দারুণ সফল।’

তিন শ বছরের ঐতিহ্যবাহী রাশিয়ান একাডেমি অব সাইন্সেসের (আরএএস) অধীন ইনস্টিটিউট অব ওরিয়েন্টাল স্টাডিজের পরিচালক অধ্যাপক ভি নমকিন সম্প্রতি আরএএস কেনো রুশ, বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় শেখ হাসিনার ওপর একটি বই প্রকাশ করেছে তা বর্ণনা করতে গিয়ে এসব কথা বলেন। বইটি প্রফেসর ভিতালি নমকিন ও শেখ হাসিনার একটি কথোপকথনের ওপর ভিত্তি করে রচিত হয়েছে।

আরএএস গুরুত্বপূর্ণ বিশ্বনেতাদের তুলে ধরতে সংস্থার একটি প্রকল্পের আওতায় বইটি প্রকাশ করেছে। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য ছিলো যেসব বিশ্বনেতা বিশ্বকে বদলে দিচ্ছেন, তাদের তুলে ধরা।’

প্রফেসর নমকিন ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের রুশ অনুবাদ করেছেন। এছাড়া আরএএস ‘শেখ মুজিবুর রহমান অ্যান্ড বার্থ অব বাংলাদেশ’ নামে আপর একটি বই প্রকাশ করেছে। এটি লিখেছেন ফেলিক্স ইউরলভ। এতে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার প্রাক্কালে বাংলাদেশের ঘটনাবলী ও আন্তর্জাতিক পরিস্থিতি বর্ণনা করা হয়েছে। নমকিন এই বইটিও রুশ ভাষায় অনুবাদ করেছেন।

প্রফেসর নমকিন রবিবার সকালে বাংলাদেশে রাশিয়ার রাষ্ট্রদূত অলেক্সান্দার ইগনাতভকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বই তিনটির কপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন।

এক ব্রিফিং-এ ভিতালি নমকিন জানান, এসব বই প্রকাশের কারণ খুবই সুনির্দিষ্ট। কারণ বাংলাদেশ বর্তমানে অন্যতম প্রধান বৈশ্বিক প্লেয়ার, বিশেষ করে দক্ষিন এশিয়ায়। তিনি বলেন, ‘আমরা মনে করেছি, রাশিয়ার নেতৃবৃন্দ ও সাধারণ মানুষকে এই দেশ এবং বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার অভিন্ন ঐতিহ্য সম্পর্কে আরো বেশি জানার সুযোগ করে দেয়া দরকার।’

‘কনভারসেশন অব প্রফেসর ড. ভি নমকিন উইথ শেখ হাসিনা’ বইয়ে নমকিন বলেন, শেখ হাসিনা আধুনিক বাংলাদেশের প্রধান বিষয় তাঁর পিতা, স্বল্প ও দীর্ঘ মেয়াদে বাংলাদেশে সরকারের চ্যালেঞ্জসমূহ এবং বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের সক্রিয় ভূমিকা নিয়ে কথা বলেছেন।

প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের মধ্যে ভূখন্ড নিয়ে বিরোধ, জাতিগত সংঘাত বিষয়ে তার মতামত দেন এবং প্রতিবেশীদের সঙ্গে অমীমাংসিত বিষয়াদি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সমাধান করার অকাক্সক্ষা প্রকাশ করেন।

কথোপকথনে রাশিয়া ও ভারতের সঙ্গে বাংলাদেশের জ্বালানি ও জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনা স্থান পায়। এছাড়া আন্তর্জাতিক সন্ত্রাসবাদ ও জলবায়ু পরিবর্তন এবং অনিয়ন্ত্রিত অভিবাসনের মতো আধুনিক বিশ্বের প্রধান প্রধান চ্যালেঞ্জগুলো উঠে আসে।

বাংলাদেশ-রাশিয়া ফ্রেন্ডশিপ সোসাইটির সাধারণ সম্পাদক প্রফেসর ড. এম শহিদুল্লাহ সিকদার এবং অরএমএম পাওয়ার এন্ড এনার্জির ব্যবস্থাপনা পরিচালক অনিরুদ্ধ কুমার রায়ও অনুষ্ঠানে বক্তৃতা করেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

জুন 20, 2026
Hasnat Abdullah

লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

জুন 20, 2026
মির্জা ফখরুল

জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না : মির্জা ফখরুল

জুন 20, 2026

Latest News

delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

Hasnat Abdullah

লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

মির্জা ফখরুল

জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না : মির্জা ফখরুল

ছোট্ট বাংলাদেশে

‘ছোট্ট বাংলাদেশে’ একই পরিবারের ৪৩ জনের বসবাস

Govt Office

আবার টানা ৪ দিনের ছুটির সুযোগ

hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

তারেক রহমান

জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

শিগগিরই বেনজীরকে ফেরত দেবে আমিরাত, প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর

ইতালির প্রধানমন্ত্রী

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

Havy-Rain

সারাদেশে টানা ভারী বর্ষণের আভাস

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa