মরদেহ

Advertisement
জুমবাংলা ডেস্ক : শেরপুরের শ্রীবরদীতে আসমানি (১৮) নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে পৌরসভার সেকদি মহল্লার বাবার বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

মৃত আসমানি ওই মহল্লার আহিজল হক ওরফে অহির মেয়ে। প্রায় দেড় মাস আগে একই উপজেলার চককাউরিয়া গ্রামে আসমানির বিয়ে হয়। তিনি শ্রীবরদী এপিপি ইন্সটিটিউশনের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তার রহস্যজনক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।

পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় মাস আগে আসমানির সাথে চককাউরিয়া গ্রামের খলিলুর রহমানের বিয়ে হয়। এরপর থেকে তিনি স্বামী, মা-বোনের সাথে ঢাকায় থাকতেন। কয়েকদিন আগে তিনি এসএসসি টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য ঢাকা থেকে শ্রীবরদীর সেকদি মহল্লায় বাবার বাড়িতে আসেন। মঙ্গলবার সকালে আসমানির বাবা আহিজল হক তাকে বাড়িতে রেখে রুটি আনার জন্য হোটেলে যান। এরপর বাড়িতে ফিরে এসে বসত ঘরের দরজা বন্ধ দেখতে পান। পরে দরজা ভেঙে ঘরে ঢুকলে ঘরের ধরনার সাথে আসমানির ঝুলন্ত মরদেহ দেখতে পান। তার বাবার চিৎকারে আশেপাশের লোকজন এসে পুলিশকে খবর দেন।

পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসে। তবে কি কারণে তিনি মারা গেছেন তার পরিবার ও স্থানীয়রা কেউ বলতে পারে না।

থানার অফিসার ইনচার্জ আনোয়ার জাহিদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.