
অস্থায়ীভাবে নয়, ভবিষ্যতেও ব্যবহার হবে এই ব্যালকনির। এছাড়া মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য প্রস্তুত করা হচ্ছে বড় মঞ্চ। বিসিবি সভাপতি নাজমুল হাসান নিজেই তদারকি করছেন সংস্কার কাজের।
২০১৫ সালের বিপিএলের উদ্বোধন হয়েছিল জমকালো আয়োজনে। যদিও নানা কারণে পরের মৌসুমগুলো ছিল অনাড়ম্বর। ছিল না কোনও উদ্বোধনী অনুষ্ঠান। তবে এবার জমকালো ও ব্যয়বহুল আয়োজন করতে যাচ্ছে বিসিবি। বিপিএলের ইতিহাসে সবচেয়ে জমকালো উদ্বোধনী হতে যাচ্ছে এবার। বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে মঞ্চ মাতাবেন ক্যাটরিনা কাইফ। সুরের ভেলায় ভাসাবেন সনু নিগাম ও কৈলাস খের। তাদের সঙ্গে দেশের খ্যাতিমান শিল্পীরা তো থাকছেনই। যাদের মধ্যে অন্যতম জেমস ও মমতাজ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



