Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা শেষ ওভারে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের আরেকটি রুদ্ধশ্বাস জয়
ক্রিকেট (Cricket) খেলাধুলা

শেষ ওভারে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের আরেকটি রুদ্ধশ্বাস জয়

By জুমবাংলা নিউজ ডেস্কSeptember 29, 20223 Mins Read

স্পোর্টস ডেস্ক : টানা দুই জয়ে সিরিজে এগিয়ে গেল পাকিস্তান। সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এখন ৩-২ এগিয়ে বাবর বাহিনী। আবারো তীরে এসে তরি ডুবলো ইংল্যান্ডের। অভিষিক্ত আমির জামালের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে ৫ রান আগেই থেমে যেতে হলো ইংল্যান্ডকে। মাঠে থেকেও মইন আলি জেতাতে পারলেন না দলকে।

শেষ ওভারে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের আরেকটি রুদ্ধশ্বাস জয়

Advertisement

বুধবার ২-২ সমতায় সাত ম্যাচ সিরিজের পঞ্চম ম্যাচ খেলতে নামে পাকিস্তান-ইংল্যান্ড। গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নেয় সফরকারী ইংল্যান্ড। সিরিজের প্রতিটি ম্যাচের ধারাবাহিকতায় আজও একাধিক পরিবর্তন দু’দলেরই একাদশে। যদিও দুই দলের একাদশে এতো ঘনঘন পরিবর্তনের পেছনে রয়েছে ভিন্ন গল্প। বিশ্বকাপের আগে সব ক্রিকেটারকেই প্রস্তুত রাখা যেখানে ইংল্যান্ডের লক্ষ্য, সেখানে পাকিস্তান দলে ভিন্ন চিত্র।

বাবর-রিজওয়ান ছাড়া ব্যাটিংয়ে ভরসা দিতে পারছেন না আর কোনো ব্যাটার। এশিয়া কাপ থেকে টানা ব্যর্থ পাকিস্তানের মিডল অর্ডার। একেক দিন একেকজনকে খেলিয়েও মিলছে না সমাধান। পেস ইউনিটেও দেখা দিয়েছে দুর্বলতা। পেসাররা দিতে পারছেন না ধারাবাহিক সফলতা। ফলে আজও একাদশে তিন পরিবর্তন পাকিস্তানের। খুশদিল, উসমান কাদির আর হাসনাইন বাদ পড়েছেন। শাদাব খানের সাথে হায়দার আলি দলে ফিরেছেন। অভিষেক হচ্ছে অলরাউন্ডার আমির জামালের।

টস হেরে ব্যাট করতে নেমে সাবধানী শুরু বাবর-রিজওয়ানের। তবে সাবধানী শুরুও মার্ক উডের থেকে বাঁচাতে পারেনি পাকিস্তান অধিনায়ককে। ১২ বলে ৯ রান করে ফিরেন সাজঘরে। নিজের দ্বিতীয় ওভারে দ্বিতীয় শিকার হায়দার আলি। এর আগে পাওয়ার প্লে শেষ হবার এক বল আগে উইলির শিকার হয়ে ফিরেন শান মাসুদও। ফলে এইদিন আরো একবার পাকিস্তানের ভরসার নাম রিজওয়ান।

৩০ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় যখন কাটিয়ে উঠতে যাবে পাকিস্তান, তখন ফের আঘাত উড-উইলি জুটির। উইলি ফেরান ১৫ রান করা ইফতেখারকে। উডের তৃতীয় শিকার আসিফ আলী। কোনো রান করতে পারেননি নাওয়াজও। রান আউট হয়ে ফিরেছেন তিনি। শাদাব খানও ২ বলে ৭ করে শিকার হয়েছেন রান আউটের। অভিষিক্ত আমির জামালও থিতু হতে পারেননি, ফিরেছেন ১০ রানে। তখনো রিজওয়ান আছেন মাঠে।

স্যাম কুরানের দ্বিতীয় শিকার হয়ে রিজওয়ান যখন মাঠ ছাড়েন, নামের পাশে তখন ৪৬ বলে ৬৩ রান। দুই চার আর তিন ছক্কায় এই রান করেন সময়ের সব থেকে ধারাবাহিক এই ব্যাটার। ক্রিস ওকস হারিস রউফকে ফেরালে ৬ বল থাকতেই শেষ হয় পাকিস্তানের ইনিংস। অল আউট হয় তারা ১৪৫ রানে।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ফিলিপ সল্টকে হারায় ইংল্যান্ড। আর পাওয়ার প্লেতে ৩০ রানেই আরো দুই উইকেট হারায় তারা। এলেক্স হেলস ১ রানে ও বেন ডাকেট ফিরেন ব্যক্তিগত ১০ রানে। হ্যারি ব্রকও আজ দাঁড়াতে পারলেন না, ফিরেছেন ৪ রানে। ইংল্যান্ডের ভরসা তখন ডেভিড মালানে। কিন্তু আশাভঙ্গ করে তিনিও ফেরেন ৩৬ রানে। রানের গতি ফেরাতে গিয়ে ১১ বলে ১৭ করে একই পথে।

আশার বাতিঘর হয়ে তখনো মাঠে ইংলিশ অধিনায়ক মইন আলি। শুরুতে একপ্রান্ত আগলে রেখেছেন, শেষে এসে হাত খুলেছেন। তবে অপর প্রান্ত থেকে সমর্থনের অভাবে ভুগেছেন। শেষ ৩ ওভারে ৪০ থেকে শেষ ওভারে প্রয়োজন তখন ১৫ রান। ব্যাটিং প্রান্তে থেকেও মইন মেলাতে পারলেন না সমীকরণ। থেমে যেতে হলো ৫ রান আগেই।

সাইকেলের বাংলা অর্থ কী? অনেকেই বলতে পারেন না

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa