
ভারতে এখনও পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৫০ ছাড়িয়েছে। যা নিয়ে তটস্থ গোটা দেশ। আগাম সতর্কতা নিয়েই চলছে ভাবনা-চিন্তা। সংক্রমণ থেকে বাঁচতে রাস্তায় বেরোনোও বন্ধ করে দেওয়া হয়েছে খুব প্রয়োজন না হলে। বন্ধ করে দেওয়া হয়েছে অফিস।বিসিসিআইও বাড়ি থেকে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।
মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন ও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল বিসিসিআই-এর দেখানো পথে আগামী শনিবার পর্যন্ত অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায় সিএবি সভাপতির দায়িত্ব ছেড়ে বিসিসিআই সভাপতির দায়িত্ব নিলেও সিএবিতে তাঁর কাজের জন্য অফিস রাখা রয়েছে।
আইপিএল ফ্র্যাঞ্চাইজির সঙ্গে মিটিংয়ের পর সৌরভ জানিয়েছিলেন, ‘‘যদি আইপিএল হয় তাহলে তার সময় কমিয়ে আনা হতে পারে। যদি ১৫ এপ্রিল থেকে টুর্নামেন্ট শুরু করা সম্ভব হয় তাহলে ইতিমধ্যেই ১৫ দিন নষ্ট হয়ে গিয়েছে। কী ভাবে তা কমানো হবে বা ক’টা ম্যাচ হবে সেটা এখনই বলা সম্ভব হচ্ছে না।”
১৫ এপ্রিলের পরও ম্যাচ সর্বসমক্ষে করা সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তবে সবটাই সিদ্ধান্ত হবে নির্দিষ্ট দিনের পরই। ব্যাকআপ পরিকল্পনা নিয়েও তিনি কিছু বলতে চাননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



