Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ইনিংস ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ হলো ওয়েস্ট ইন্ডিজ
ক্রিকেট (Cricket) খেলাধুলা

ইনিংস ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ হলো ওয়েস্ট ইন্ডিজ

By জুমবাংলা নিউজ ডেস্কDecember 14, 2020Updated:December 14, 20202 Mins Read

ইনিংস ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ হলো ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক: সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টেও ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ব্যবধানে হারালো স্বাগতিক নিউজিল্যান্ড। ইনিংস ও ১২ রানে ম্যাচ জিতে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছে কিউইরা। প্রথম টেস্ট ইনিংস ও ১৩৪ রানে জিতেছিলা নিউজিল্যান্ড। টেস্টের আগে ওয়েস্ট ইন্ডিজকে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে হারিয়েছিলো নিউজিল্যান্ড।

তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২৪৪ রান করেছিলো ওয়েস্ট ইন্ডিজ। ইনিংস হার এড়াতে বাকী ৪ উইকেটে আরও ৮৫ রান করতে হতো ক্যারিবীয়দের।

অধিনায়ক জেসন হোল্ডার ৬০ ও জসুয়া ডা সিলভা ২৫ রানে অপরাজিত ছিলেন। আর মাত্র ১ রান যোগ করেই নিউজিল্যান্ডের পেসার টিম সাউদির বলে বোল্ড হন তৃতীয় দিন দলের বিপর্যয়ে হাল ধরা হোল্ডার। ৮টি চার ও ২টি ছক্কায় ৯৩ বলে ৬১ রান করেন ক্যারিবীয় অধিনায়ক।

Advertisement

অধিনায়কের বিদায়ের পর টেল-এন্ডারদের নিয়ে দলকে ইনিংস হার থেকে বাঁচাতে লড়াই করেন সিলভা। অষ্টম উইকেটে আলজারি জোসেফকে নিয়ে ৩০ ও চিমার হোল্ডারকে নিয়ে ২৫ রান দলকে এনে দেন সিলভা। কিন্তু দলীয় ৩০৭ রানে নবম ব্যাটসম্যান হিসেবে সিলভার বিদায় নিশ্চিত করেন নিউজিল্যান্ডের পেসার নিল ওয়াগনার।

সিলভার আউটের পর আর মাত্র ১০ রান তুলে ৩১৭ রানে গুটিয়ে ইনিংস হারের লজ্জার স্বাদ পায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ৪৬০ রান করে। ১৩১ রান করে ফলো-অনে পড়েছিলো ওয়েস্ট ইন্ডিজ।

ক্যারিয়ারের প্রথম টেস্ট খেলতে নামা সিলভা প্রথম হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে ৫৭ রানে থামেন। ৮৪ বল খেলে ৬টি চার মারেন তিনি। এছাড়া জোসেফ ১২ বলে ২৪, চিমার ১৩ রানে অপরাজিত থাকেন। এই ইনিংসে সর্বোচ্চ ৬৮ রান করেন ওপেনার জন ক্যাম্পবেল। নিউজিল্যান্ডের ওয়াগনার-বোল্ট ৩টি করে, সাউদি-জেমিসন ২টি করে উইকেট নেন।

ম্যাচ সেরা হয়েছেন প্রথম ইনিংসে ১৭৪ রান করা নিউজিল্যান্ডের হেনরি নিকোলস। সিরিজের ১১ উইকেট নিয়ে সেরা হয়েছেন নিউজিল্যান্ডের জেমিসন।

সংক্ষিপ্ত স্কোর (টস-ওয়েস্ট ইন্ডিজ) :

নিউজিল্যান্ড : ৪৬০/১০, ১১৪ ওভার (নিকোলস ১৭৪, ওয়াগনার ৬৬*, গ্যাব্রিয়েল ৩/৯৩)।

ওয়েস্ট ইন্ডিজ : ১৩১ ও ৩১৭/১০, ৭৯.১ ওভার (ক্যাম্পবেল ৬৮, হোল্ডার ৬১, ওয়াগনার ৩/৫৪)।

ফল : নিউজিল্যান্ড ইনিংস ও ১২ রানে জয়ী।

ম্যাচ সেরা : হেনরি নিকোলস (নিউজিল্যান্ড)।

সিরিজ সেরা : কাইল জেমিসন (নিউজিল্যান্ড)।

সিরিজ : দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতলো নিউজিল্যান্ড। সূত্র: বাসস

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa