Advertisement
জুমবাংলা ডেস্ক : আসন্ন ঈদ উপলক্ষে শেষ হলো সাত দিনব্যাপী ঘরমুখো যাত্রীদের জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি।

শনিবার (৩০ মার্চ) শতভাগ অনলাইনে টিকিট পেতে সর্বোচ্চ বেগ পেতে হয়েছে যাত্রীদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে টিকিট না পাওয়ার কষ্ট শেয়ার করেছেন অনেকেই। এ দিন সোনার হরিণ খ্যাত ট্রেনের টিকিট পেতে অনলাইনে সর্বোচ্চ হিট করেছেন প্রায় তিন কোটি যাত্রী। সহজ ডটকমের প্রধান টেকনিশয়াল সন্দীপ দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত অনলাইনে এক কোটি ৩২ লাখ মানুষ হিট করেছেন। দুপুর ২টা থেকে আড়াইটা পর্যন্ত আধাঘণ্টায় হিট পড়েছে এক কোটি ৭৬ লাখ। সব মিলিয়ে মোট হিটের সংখ্যা দুই কোটি ৯৯ লাখ।

জানা গেছে, শেষ দিনে কোটা বাদে ঢাকা থেকে অনলাইটে টিকিট সংখ্যা ছিল ৩১ হাজার ৪৬৬। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিক্রি হয়েছে ২৯ হাজার ৫৪৯টি। সারা দেশে অনলাইনে টিকিট সংখ্যা ছিল এক লাখ ৫০ হাজার ৭০২। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিক্রি হয়েছে ৫৫ হাজার ৮৯০টি। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, চাহিদা কম থাকায় স্বল্প দূরত্বের টিকিট অবিক্রিত রয়ে গেছে। এসব টিকিট অনলাইনে যে কোনো সময় যাত্রীরা কাটতে পারবেন।

রেল কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিটি ট্রেনে ২৫ ভাগ স্ট্যান্ডিং টিকিট যাত্রা শুরুর আগে দেওয়া হবে। মূলত তিন এপ্রিল থেকে রেলপথে ঈদযাত্রা শুরু হবে। যা চলবে ৯ এপ্রিল পর্যন্ত। ৩ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত বিক্রি হবে অপ্রিম ফিরতি টিকিট। ৩ এপ্রিল পাওয়া যাবে ১৩ এপ্রিলের ট্রেনের টিকিট। পর্যায়ক্রমে ১৯ এপ্রিল পর্যন্ত অগ্রিম টিকিট পাওয়া যাবে।

প্রতিবছর অগ্রিম টিকেট ৫ দিন আগ পর্যন্ত দেওয়া হলেও এবার বিক্রি হবে ৭ দিনের। একজন সর্বোচ্চ ৪টি টিকিট নিতে পারবেন। অগ্রিম টিকিট ফেরত নেওয়া হবে না।

বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট (https://eticket.railway.gov.bd/) ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকেট বিক্রি করা হয়। এবার ঢাকা থেকে বহির্গামী ট্রেনের মোট আসন সংখ্যা ছিল ৩৩ হাজার ৫০০।

বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদন

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.