Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা শেষ পর্যন্ত জয় পেলনা যুক্তরাষ্ট্র, বেলের গোলে হার এড়াল ওয়েলস
খেলাধুলা ফুটবল

শেষ পর্যন্ত জয় পেলনা যুক্তরাষ্ট্র, বেলের গোলে হার এড়াল ওয়েলস

By জুমবাংলা নিউজ ডেস্কNov 22, 2022, 10:28 AM Asia/DhakaUpdated:Nov 22, 2022, 10:28 AM Asia/Dhaka3 Mins Read

স্পোর্টস ডেস্ক : শুরুটা দারুণ করেও শেষ পর্যন্ত জয় পেলনা যুক্তরাষ্ট্র। অপর দিকে সব মলিনতা ঝেড়ে ফেলে বিরতির পর ভালো খেলেছে ওয়েলস। ঘর সামলাতে ব্যস্ত হয়ে পড়ল দলটি, যদিও পারল না। শেষ দিকে গ্যারেথ বেলের গোলে মূল্যবান একটি পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল ওয়েলস।

শেষ পর্যন্ত জয় পেলনা যুক্তরাষ্ট্র, বেলের গোলে হার এড়াল ওয়েলস

Advertisement

মঙ্গলবার আল রাইয়ানের আহমেদ বিন আলি স্টেডিয়াম ‘বি’ গ্রুপের ম্যাচটি ১-১ গোলে ড্র হলো। সেই ১৯৫৮ বিশ্বকাপের পর আবার বিশ্ব সেরার মঞ্চে ফেরাটা দ্বিতীয়ার্ধের পারফরম্যান্সে বেশ হলো ওয়েলসের।

প্রথমার্ধে একচেটিয়া আধিপত্য করা যুক্তরাষ্ট্র টিম ওয়েহর গোলে এগিয়ে যায়। কিন্তু বিরতির পর তাদের সেভাবেই খুঁজেই পাওয়া গেল না। আক্রমণাত্মক ফুটবল খেলে শেষ দিকে সমতা টানল ওয়েলস।

কয়েক প্রজন্মের অপেক্ষা শেষে বিশ্বকাপে ফেরার ম্যাচের শুরুতেই নিজেদের ভুলে গোল খেতে বসেছিল ওয়েলস। যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড টিম ওয়েহ ক্রস বাড়ান ছয় গজ বক্সের মুখে। তাতে তেমন কোনো হুমকি ছিল না, কিন্তু হেডে ঠেকাতে গিয়ে আত্মঘাতী হতে বসেছিলেন জো রোডন। গোলরক্ষক সোজা বল যাওয়ায় সে যাত্রায় রক্ষা হয়।

তবে গোলরক্ষক ওয়েন হেনেসি বল নিয়ন্ত্রণে রাখতে না পারায় আবার আক্রমণ শাণায় যুক্তরাষ্ট্র। দুরূহ কোণ থেকে জশ সার্জেন্টের শট পোস্টের বাইরের দিকে লাগে।

বল দখলের পাশাপাশি আক্রমণে আধিপত্য ধরে রেখে খেলতে থাকে যুক্তরাষ্ট্র। নিজেদের সীমানা থেকে সেভাবে বেরই হতে পারছিল না ওয়েলস।

খেলার ৩৬তম মিনিটে তারা পেয়ে যায় কাঙ্ক্ষিত গোলও। ডিবক্সে দারুণ থ্রু বল বাড়ান চেলসির মিডফিল্ডার ক্রিস্তিয়ান পুলিসিক আর প্রথম ছোঁয়ায় সাইড ফুট শটে আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করেন লিলের ফরোয়ার্ড ওয়েহ।

বিরতির পর তেতে ওঠে ওয়েলস। খেলতে থাকে উজ্জীবিত ফুটবল। তাদের আক্রমণগুলো নিখুঁত না হলেও প্রতিপক্ষকে কোণঠাসা করে রাখে ঠিকই।

৬৪তম মিনিটে সমতা টানার দারুণ সুযোগ আসে তাদের সামনে। ডান দিক থেকে ডি-বক্সে উড়ে আসা বল ডাইভিং হেড নেন বেন ডেভিস, কোনোমতে এক হাত দিয়ে বল ক্রসবারের ওপর দিয়ে পাঠান ম্যাট টার্নার। ওই কর্নারেই কিফার মুরের হেড ক্রসবারের সামান্য ওপর দিয়ে বেরিয়ে যায়।

তাদের টানা প্রচেষ্টার ফল মেলে ৮২তম মিনিটে। সফল স্পট কিকে দলকে উচ্ছ্বাসে ভাসান বেল। ডিবক্সে তিনি নিজেই ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় ওয়েলস। ঠিক দিকেই ঝাঁপিয়েছিলেন গোলরক্ষক টার্নার, কিন্তু বুলেট গতির শটের জবাব ছিল না তার।

বেলকে বলা হয় বড় মঞ্চের তারকা, সেটাই যেন আবারও প্রমাণ হলো। বাছাইয়ের প্লে-অফে দুই ম্যাচে দলকে জেতানোর পথে তিন গোলের সবকটি করেছিলেন তিনি। এবার এখানে বিশ্বকাপে প্রথম খেলতে নেমেও দলের রক্ষাকর্তা বেল।

এই পেনাল্টি গোলে ওয়েলসকে মূল্যবান পয়েন্ট এনে দেন গ্যারেথ বেল। জাতীয় দলের হয়ে ৩৩ বছর বয়সী উইঙ্গারের গোল হলো ৪১টি। এর ৩৫টিই তিনি করেছেন প্রতিযোগিতামূলক ম্যাচে!

৭ মিনিট পর জয়সূচক গোলের দেখাও পেতে পারতো তারা। প্রতি-আক্রমণে ডিফেন্ডারদের পেছনে ফেলে বক্সে ঢুকে পড়েন ব্রেনান জনসন। কিন্তু কাছাকাছি কোনো সতীর্থের দেখা না পেয়ে গোলরক্ষক বরাবর দুর্বল শট নিয়ে হতাশ করেন তিনি।

এমন সুবর্ণ সুযোগ হারানোর হতাশা দিন শেষে আরও বড় হয়ে ওঠে। জয়ের সম্ভাবনা জাগিয়েও যে ইতিহাস গড়তে পারল না ওয়েলস।

রোববার শুরু হওয়া কাতার বিশ্বকাপে এই প্রথম কোনো ম্যাচ ড্র হলো। আগের তিনটি ম্যাচই খুঁজে পেয়েছে বিজয়ী।

বীরের বাবার কাছ থেকে উপহার পেয়ে চোখে পানি চলে এসেছে, জন্মদিনে বুবলী

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
রাজস্থান

আর্চারের অলরাউন্ড নৈপুণ্যে মুম্বাইকে হারিয়ে প্লে-অফে রাজস্থান রয়্যালস

May 24, 2026, 8:40 PM Asia/Dhaka
ফিফা

ফুটবল বিশ্বকাপ ২০২6 ঘিরে নতুন চমক ফিফা ফ্যান আইডি

May 24, 2026, 7:45 PM Asia/Dhaka
কোহলি

কোহলির নতুন বিশ্বরেকর্ড

May 24, 2026, 3:58 PM Asia/Dhaka
Latest News
রাজস্থান

আর্চারের অলরাউন্ড নৈপুণ্যে মুম্বাইকে হারিয়ে প্লে-অফে রাজস্থান রয়্যালস

ফিফা

ফুটবল বিশ্বকাপ ২০২6 ঘিরে নতুন চমক ফিফা ফ্যান আইডি

কোহলি

কোহলির নতুন বিশ্বরেকর্ড

পরীক্ষামূলকভাবে

থমাস ডুলিকে ‘পরীক্ষামূলকভাবে’ এনেছে বাফুফে, জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রস্তুতি

যুক্তরাষ্ট্র নয়, মেক্সিকোতেই বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প করছে ইরান

চ্যাম্পিয়ন্স লিগ

বার্সেলোনা নারী দলের চ্যাম্পিয়ন্স লিগ জয়, লিওঁকে ৪–০ গোলে হার

মার্টিনেজ

বিশ্বকাপের আগে আর্জেন্টিনাকে দুঃসংবাদ দিলেন মার্টিনেজ

Naymar

নেইমারের বিশ্বকাপ ভাগ্য সুতোয় ঝুলছে, অপেক্ষায় পেদ্রো

বিশ্বকাপের থিম সং

বিশ্বকাপের থিম সং নিয়ে তোপের মুখে ফিফা, ক্ষুব্ধ ফুটবল ভক্তরা

মোহাম্মদ আশরাফুল

তৃতীয় সন্তানের বাবা হলেন মোহাম্মদ আশরাফুল

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp