Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home Bangladesh breaking news শেষ ফোনালাপে বোনকে যা বলেছিলেন সেনা কর্মকর্তা তানজিম
Bangladesh breaking news জাতীয়

শেষ ফোনালাপে বোনকে যা বলেছিলেন সেনা কর্মকর্তা তানজিম

By Tarek HasanSeptember 25, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : সোমবার (২৩ সেপ্টেম্বর) সেনা কর্মকর্তা তানজিমের সঙ্গে কথা হয় বোন তাসনুভা ছারোয়ার সূচির। ওই সময় তানজিম তার বোনকে বলেছিলেন ‘সামনে মিশনে যাব। তোমার কী লাগবে আপু?’ এরপর বলেন, ‘আপু, একটা অপারেশনের যাচ্ছি। অনেক অস্ত্র নিয়ে যেতে হচ্ছে। আমার জন্য দোয়া কোরো, আমাকে মাফ করে দিও।’

সেনা কর্মকর্তা তানজিম

Advertisement

আহাজারি করতে করতে এভাবে কথাগুলো বলছিলেন কক্সবাজারের চকরিয়ায় ডাকাতি প্রতিরোধ অভিযানে নিহত সেনা কর্মকর্তার বোন তাসনুভা ছরোয়ার সূচি।

তাসনুভা ছারোয়ার সূচি আরো বলেন, সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে নির্জন আমাকে কল দিয়ে বললো আপু অক্টোবরের ১ তারিখে আমার জন্মদিন, সেদিন আমি ছুটিতে আসবো তখন আমাকে কি উপহার দিবা? আমি জানতাম যে নির্জন অনেক পশুপাখি পছন্দ করতেন। তাই আমি নির্জনকে বলেছিলাম, জন্মদিনে টিয়া পাখি গিফট করবো। নির্জন আমার একমাত্র ভাই ছিলো।

জানা যায়, কক্সবাজারের চকরিয়ায় একটি বাড়িতে ডাকাতির খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালাতে গেলে সশস্ত্র ডাকাতদল ও সন্ত্রাসীদের গুলি-ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হয়েছেন তানজিম ছারোয়ার নির্জন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জন ডাকাত-সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি মো. মঞ্জুর কাদের ভূঁইয়া।

পুলিশ জানায়, এ সময় ডাকাতরা ওই সেনা কর্মকর্তাকে উপর্যুপরি ছুরিকাঘাত ও গুলি করলে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। এই অবস্থায় তাকে অ্যাম্বুলেন্সে করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পথে রামু এলাকায় মারা যান। সেনা কর্মকর্তা তানজিমের বাড়িতে চলছে মাতম। পরিবার, স্বজন এবং এলাকাবাসীর কান্নায় ভারি হয়ে উঠেছে গোটা এলাকা।

পরিবার সূত্রে জানা যায়, ছোট থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন তানজিম। পড়াশোনা করেছেন পাবনা ক্যাডেট কলেজে। এরপর সেনাবাহিনীতে যোগদান করেন। চলতি বছরের ডিসেম্বরে ক্যাপ্টেন হওয়ার কথা ছিল তার।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ডুলাহাজারার পূর্ব মাইজপাড়ার ওই বাড়িতে ডাকাত হানা দিয়েছে এমন খবর পেয়ে যৌথ বাহিনীর একটি দল অভিযানে যায়। এ সময় আভিযানিক দলে থাকা লেফটেন্যান্ট তানজিম সশস্ত্র এক ডাকাতকে জাপটে ধরেন। তখনই ডাকাতের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করা হয়। এমনকি অপরাপর ডাকাতরা উপর্যুপরি গুলি করতে থাকে যৌথ বাহিনীর টিমকে লক্ষ্য করে। সেখান থেকে একটি গুলি সেনা কর্মকর্তার শরীরে বিদ্ধ হয়।

স্থানীয়রা জানান, চকরিয়ার ডুলাহাজারার আলোচিত রিভার্জপাড়া, কাটাখালী, ডুমখালী এলাকাটি হচ্ছে সংরক্ষিত বনভূমি। কয়েক বছর ধরে সেই এলাকাটি ডাকাত-সন্ত্রাসীদের অভয়ারণ্য এবং নিরাপদ আস্তানা হিসেবে গড়ে ওঠে। সেখান থেকে আশপাশের বিভিন্ন স্থানে সশস্ত্র ডাকাতি, দস্যুতা, ধর্ষণসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হচ্ছিল। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী এসব অপরাধীদের তৎপরতা দমাতে আগে তেমন অভিযান চালাতে পারেনি। কারণ সংঘবদ্ধ এসব ডাকাত-সন্ত্রাসীদলের সদস্য সংখ্যা অর্ধশতাধিক। এমনকি তাদের হেফাজতে রয়েছে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র।

মঙ্গলবার (২৪ সে‌প্টেম্বর) আসরের নামাজের পর টাঙ্গাইল সদর উপজেলার করের বেতকা এলাকার বোয়ালী মাদরাসা মাঠে জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। এর আগে, বিকেল সাড়ে ৩টায় এ সেনা কর্মকর্তার মরদেহ বহনকারী সেনাবাহিনীর একটি হেলিকপ্টার জেলা সদর হেলিপ্যাডে অবতরণ করে। পরে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা নির্জনের মরদেহ গ্রহণ করেন। এ সময় নিহতের পরিবারের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। পরে তার মরদেহ নিয়ে যাওয়া হয় নিজ বাড়িতে।

সেখানে পৌঁছার পর নিহতের বাড়িতে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ বাবা-মা। ভাইকে হারিয়ে পাগলপ্রায় একমাত্র বোন। যারা নির্জনকে এভাবে হত্যা করেছে, তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন সবাই। পরে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ, সাড়ে ১৬ বছরেই আবেদন

জানাজায় অংশ নেন সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ। পরে নিহত সেনা কর্মকর্তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর দাফন সম্পন্ন করা হয়।-ডেইলি-বাংলাদেশ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
সৌদি যুবরাজের চিঠি

তারেক রহমানকে সৌদি যুবরাজের চিঠি, সফরের আমন্ত্রণ

July 6, 2026
electricity

অতিরিক্ত বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের নতুন বার্তা

July 6, 2026
ব্রাহমা গরু

ব্রাহমা গরু ও সাদিক অ্যাগ্রোর নানা দুর্নীতি: ১৩৩ কোটি টাকার মামলা, টিকল দেড় কোটি

July 6, 2026

Latest News

সৌদি যুবরাজের চিঠি

তারেক রহমানকে সৌদি যুবরাজের চিঠি, সফরের আমন্ত্রণ

electricity

অতিরিক্ত বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের নতুন বার্তা

ব্রাহমা গরু

ব্রাহমা গরু ও সাদিক অ্যাগ্রোর নানা দুর্নীতি: ১৩৩ কোটি টাকার মামলা, টিকল দেড় কোটি

ভক্ত

কক্সবাজারে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল স্বরাষ্ট্রমন্ত্রীর ভক্তের

বন্যার পূর্বাভাস

চলতি সপ্তাহে দেশের ৫ জেলায় বন্যার পূর্বাভাস

এলজিআরডি মন্ত্রী

কাজের অর্ধেকই খেয়ে ফেলেছে ফ্যাসিস্ট সরকার : এলজিআরডি মন্ত্রী

PM

প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনকে কেপিআই ঘোষণা

আয়কর রিটার্ন অডিট

আয়কর রিটার্ন অডিটের তালিকায় নাম আসা কি ভয়ের কিছু?

finance minister

সব নাগরিককে ডিজিটাল সেবার আওতায় আনতে হবে : অর্থমন্ত্রী

পে স্কেল

নতুন পে স্কেল একবারেই বাস্তবায়ন করা হবে

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa