Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা শেষ ম্যাচেও যে রেকর্ডের সামনে লেভারকুসেন
খেলাধুলা ফুটবল

শেষ ম্যাচেও যে রেকর্ডের সামনে লেভারকুসেন

By Md EliasMay 18, 20242 Mins Read

ইউরোপিয়ান ফুটবলের ইতিহাসটাই যেন নতুন করে লিখেছে জার্মান ক্লাব বায়ার লেভারকুসেন। ইউরোপিয়ান ফুটবলের প্রতিযোগিতা শুরুর পর থেকে সবচেয়ে বেশি ম্যাচ অপরাজেয় থাকার রেকর্ড গড়েছে জাবি আলোনসোর শিষ্যরা। বেনফিকার প্রায় ৬ দশক আগের করা ৪৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ভেঙে দিয়েছে ক্লাবটি।

লেভারকুসেন

Advertisement

বুন্দেসলিগায় নিজেদের শিরোপাটাও তারা নিশ্চিত করেছে আগেই। ঘরের মাঠে ভেডার ব্রেমেনকে ৫-০ গোলে উড়িয়ে দেয়ার ম্যাচেই তারা হয়ে যায় নতুন জার্মান চ্যাম্পিয়ন। তবে শিরোপা হাতে উল্লাসটা করা হয়নি। আজ অসবুর্গের মাঠে নিজেদের শেষ ম্যাচের পর তারা পাবে লিগ শিরোপার ট্রফি। আর শেষ ম্যাচেও তারা আছে রেকর্ড গড়ার অপেক্ষায়।

প্রথমবারের মতো জার্মানির লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হতে পারে জাবি আলোনসোর দল। বে অ্যারেনায় বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় অসবুর্গের বিপক্ষে হার এড়ালেই কীর্তি গড়বে বায়ার লেভারকুসেন।

বুন্দেসলিগার লম্বা ইতিহাসে কোনো ক্লাবই পুরো লিগ মৌসুম অপরাজিত থাকেনি। বায়ার্ন মিউনিখ দুবার এই কীর্তির খুব কাছাকাছি গিয়েছিল। ১৯৮৬-৮৭ মৌসুম এবং ২০১২-১৩ মৌসুমে পেতে পারত অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ। তবে দুইবারই তারা হেরেছে ১টি করে ম্যাচ।

ইউরোপের শীর্ষ ৫ লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার ঘটনা মোট ৩ বার। ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনাল অপরাজিত ছিল ২০০৪ সালে। ইতালিয়ান সিরি-আ তে ১৯৯২-৯২ মৌসুমে এসি মিলান ছিল অপরাজিত লিগ চ্যাম্পিয়ন। ফ্যাবিও ক্যাপেলোর অধীনে সেই কিংবদন্তি মিলান অপরাজিত ছিল ৫৮ ম্যাচ। তবে সেটা ঘরোয়া লিগে। একই লিগে ২০১৬-১৭ মৌসুমে আন্তেনিও কন্তের অধীনে জুভেন্টাস হয় অপরাজিত চ্যাম্পিয়ন।

অবশ্য সামগ্রিকভাবে ইউরোপে লিগ শিরোপা অপরাজিত থেকে জেতার রেকর্ড আছে ১২২ বার। ১৮৮৮-৮৯ মৌসুমে ইংলিশ ক্লাব প্রেস্টন নর্থ এন্ড প্রথম এই কীর্তি গড়ে। ১৯৪২-৪৩ মৌসুমে স্থানীয় লিগ হিসেবে অধিকৃত ‘জার্মান স্যাক্সন’ অঞ্চলে আঞ্চলিক লিগ শিরোপা জেতে ড্রেসডনার এসসি। যদিও জার্মান লিগে তারা ছিল ৫ম স্থানে।

এছাড়া পূর্ব জার্মানিতে ১৯৮২-৮৩ মৌসুমে বার্লেনিয়ার এফসি ডায়নামোর অপরাজিত লিগ চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি আছে। যদিও জার্মান বুন্দেসলিগার নিবন্ধিত তথ্যে এই দুই ক্লাবের উল্লেখ নেই। সে হিসেবে বায়ার লেভারকুসেনই আজ হতে পারে প্রথম অপরাজিত বুন্দেসলিগা চ্যাম্পিয়ন।

ফারিণের সঙ্গে নতুন যে গান করতে চান তাহসান

বাংলাদেশেও আছে এমন অপরাজিত লিগ জয়ের ইতিহাস। স্বাধীনতার পর ১৯৭৭ সালে প্রথম বিভাগ ফুটবল লিগ অপরাজিত থেকেই জয় করেছিল ঢাকা আবাহনী। এরপর ঢাকা মোহামেডান ১৯৮৬ থেকে ১৯৮৮ সালে হ্যাটট্রিক শিরোপা জয়ের পথেও কোনো ম্যাচে হারের মুখ দেখেনি। বর্তমানে টানা ৫ বার লিগ চ্যাম্পিয়ন হওয়া বসুন্ধরা কিংস অবশ্য একবারও অপরাজিত থাকেনি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Md Elias
  • Website

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.

Related Posts
উয়েফা

লাল কার্ডের নিয়ম বদলে ফিফা সীমা অতিক্রম করেছে : উয়েফা

July 6, 2026
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

July 6, 2026
রোনালদো

অবশেষে রোনালদো জানিয়ে দিলেন, এটাই তার শেষ বিশ্বকাপ

July 6, 2026

Latest News

উয়েফা

লাল কার্ডের নিয়ম বদলে ফিফা সীমা অতিক্রম করেছে : উয়েফা

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

রোনালদো

অবশেষে রোনালদো জানিয়ে দিলেন, এটাই তার শেষ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মিশরের বাঁশি

ফ্রান্সের হাতে আর্জেন্টিনা-মিশরের বাঁশি

আর্জেন্টিনা-মিশর ম্যাচে

আর্জেন্টাইনকে লাল কার্ড দেখানো রেফারি আর্জেন্টিনা-মিশর ম্যাচে

রোনালদোর বান্ধবী

বিশ্বকাপের মাঝেই মেসির বউকে বিশেষ উপহার পাঠালেন রোনালদোর বান্ধবী

কোয়ার্টার ফাইনাল

কোয়ার্টার ফাইনালে নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড

Vini

পেনাল্টি বিতর্কে মুখ খুললেন ভিনিসিউস

আনচেলত্তি

এখানেই শেষ নয়, ব্রাজিলের জন্য ‘নতুন চক্রের শুরু’ দেখছেন আনচেলত্তি

WorldCup

বিশ্বকাপের শেষ আটে উঠেছে কারা, জেনে নিন সব ম্যাচের সূচি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa