
এ দিন রাজশাহীতে সর্বোচ্চ ১০ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দুপুর ১২টায়। অন্যদিকে দিনের শেষে তাপমাত্রা দ্রুত হ্রাস পেয়ে ৯ ডিগ্রির নিচে নেমে যায়। ফলে সন্ধ্যার সময় কনকনে ঠাণ্ডা অনুভূত হয়। উত্তরাঞ্চলের মধ্যে শনিবার নওগাঁর বদলগাছিতে সর্বনিম্ন ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শহরাঞ্চলের বাইরে গ্রাম-জনপদে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে বলে জানিয়েছেন রাজশাহীর গোদাগাড়ীর পাকড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাকিব।
এদিকে শুধু রাজশাহীতে নয়, গোটা উত্তরাঞ্চলজুড়ে মৃদু শৈত্যপ্রবাহ আরও দুই দিন অব্যাহত থাকতে পারে বলে রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে। চলমান শৈত্যপ্রবাহের ফলে সন্ধ্যার পরপরই রাজশাহীতে জনচলাচল কমে আসে। ফাঁকা হয়ে পড়ে বাজার ও বিপণিবিতানগুলো। সড়কেও যান চলাচল কমে যায়। সন্ধ্যার আগেই হেডলাইট জ্বালিয়ে মহাসড়কে যানবাহন চলাচল করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



