Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় শোকাবহ আগস্টের প্রথম দিন আজ
জাতীয় স্লাইডার

শোকাবহ আগস্টের প্রথম দিন আজ

By iNews DeskAugust 1, 2024Updated:August 1, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : শোকাবহ আগস্টের প্রথম দিন আজ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা, আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা, জঙ্গিদের সারা দেশে একযোগে বোমা হামলার মতো রক্তক্ষয়ী ও শোকাবহ ঘটনার মাস আগস্ট।

শোকাবহ আগস্টের প্রথম দিন আজ

Advertisement

শোকের মাস ঘিরে গতকাল বুধবার মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে কৃষক লীগের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টায় দলের বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোকযাত্রা করবে জাতীয় শ্রমিক লীগ।

আজ থেকে ৩১ আগস্ট পর্যন্ত মাসব্যাপী কোরআন খতম, ১৫ আগস্টের শহীদদের স্মরণে দোয়া এবং অসহায় ও দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ করবে যুবলীগ।

এ ছাড়া বাদ ফজর বনানী কবরস্থান মসজিদে মাসব্যাপী কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।
২ আগস্ট শুক্রবার সারা দেশে সব জেলা, উপজেলা ও ইউনিয়নে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, আলোচনাসভা, দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ, বৃক্ষরোপণ ও দোয়া মাহফিলের আয়োজন করবে কৃষক লীগ। ৩ আগস্ট রয়েছে মত্স্যজীবী লীগের বৃক্ষরোপণ কর্মসূচি, ৪ আগস্ট সারা দেশে যুবলীগের যুব সমাবেশ/মানববন্ধন/অবস্থান কর্মসূচি এবং বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি।

৫ আগস্ট শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে সকাল ৮টায় আবাহনী ক্লাব প্রাঙ্গণে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে।

সকাল ৮টা ৪৫ মিনিটে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন। ১১টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শেখ কামালের জন্মদিন উপলক্ষে আলোচনাসভা করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এ ছাড়া শেখ কামালের জন্মদিন উপলক্ষে আলোচনাসভা করবে যুবলীগ, ছাত্রলীগ ও মত্স্যজীবী লীগ। একই দিন সকাল ১১টায় এ উপলক্ষে আলোচনাসভা ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করবে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
৭ আগস্ট দেশের সব উপজেলা, থানা, পৌরসভা ও ইউনিয়নে যুব সমাবেশ/মানববন্ধন/অবস্থান কর্মসূচি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি পেশ করবে যুবলীগ।

৮ আগস্ট শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে সকাল ৮টায় বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন, কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল করবে আওয়ামী লীগ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনগুলো। শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনাসভা করবে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও মত্স্যজীবী লীগ।
৯ আগস্ট সকাল ১১টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করবে জাতীয় শ্রমিক লীগ। ১০ আগস্ট শনিবার বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় শোক দিবসের আলোচনাসভার আয়োজন করবে মহিলা শ্রমিক লীগ। এ ছাড়া বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে সকাল ১০টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনাসভা করবে মহিলা আওয়ামী লীগ।

সংবাদ বিজ্ঞপ্তিতে ৩১ জুলাই পর্যন্ত নানা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তবে এসব কর্মসূচির তারিখ, স্থান ও সময় পরিবর্তন হতে পারে বলেও জানানো হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa