Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home জার্মানির যে মসজিদ থেকে শোনা যাবে জুমার আজান
আন্তর্জাতিক ইসলাম ধর্ম

জার্মানির যে মসজিদ থেকে শোনা যাবে জুমার আজান

By Hasan MajorOctober 13, 20222 Mins Read
Advertisement

ওমর ফারুক হিমেল, জার্মানি: জার্মানির কোলন শহরের এহরেনফেল্ড এলাকায় অবস্থিত কেন্দ্রীয় মসজিদে আগামীকাল (শুক্রবার) থেকে শোনা যাবে জুমার আজান।

মাইকের মাধ্যমে এ মসজিদ থেকে জুমার নামাজের আজান দেয়া হবে। এক বছর আগেই জুমার আজান দেয়ার সিদ্ধান্তটি নিয়েছিলেন শহরের মেয়র হেনরিয়েট রেকার। তবে নানা বিতর্কের কারণে তা এতদিন আটকে ছিল।

বৃহস্পতিবার কোলন শহর কর্তৃপক্ষ ও জার্মানিতে বসবাসকারী তুরস্কের নাগরিকদের সংগঠন ‘দিতিব’-এর মধ্যে একটি সাধারণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছেন শহরের একজন মুখপাত্র। এর মধ্য দিয়ে মাইকে জুমার আজান দেয়ার বিষয়টি কার্যকর হয়েছে।

ওই মুখপাত্র আরও জানান, প্রতি শুক্রবার দুপুর ১২টা থেকে বেলা ৩টার মধ্যে সর্বোচ্চ ৫ মিনিট আজান দিতে পারবেন মুয়াজ্জিন। আজানের শব্দের মাত্রা ৬০ ডেসিবেলের মধ্যে সীমিত রাখতে হবে।

আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, আপাতত আগামী দুই বছরের জন্য এ অনুমতি প্রযোজ্য থাকবে। শহরটির মুসলমানরা কর্তৃপক্ষের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

তুর্কি-ইসলামিক ইউনিয়ন ফর রিলিজিয়াস অ্যাফেয়ার্সের (ডিআইটিআইবি) ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রহমান আতাসয় বলেন, আগামী ১৪ অক্টোবর আমরা প্রথমবারের মতো লাউডস্পিকারের মাধ্যমে আজান দেব।

তিনি বলেন, অনেক প্রজন্ম ধরেই জার্মানিতে বসবাসরত মুসলিমরা সমাজের একটি স্বাভাবিক অংশ। আর জার্মানির সংবিধানে আগে থেকেই মুসলমানদের আজানের অধিকার দেয়া আছে।

মোশেফোরামের পরিচালক মুরাত সাহিনারসলান বলেন, গত বছরের নভেম্বরে শহর কর্তৃপক্ষের কাছে লাউডস্পিকারে আজান দেওয়ার জন্য আবেদন করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতেই এ অনুমতি দেওয়া হয়েছে। তবে শর্ত দেয়া হয়েছে- প্রতি শুক্রবার দুপুর ১২টা থেকে বিকেল ৩টার মধ্যে মাইকে আজান দেয়া যাবে। আজান পাঁচ মিনিটের বেশি দীর্ঘ হতে পারবে না এবং প্রতিবেশীদের বিরক্তি এড়াতে একটি নির্দিষ্ট সীমার বেশি আওয়াজ হতে পারবে না।

প্রসঙ্গত, কোলনের অনেক মসজিদ আবেদন না করায় লাউডস্পিকার ব্যবহার করে আজান দেয়ার অনুমতি পায়নি। তবে উত্তর জার্মানির রেন্ডসবার্গ মসজিদে অনেক বছর ধরেই মাইকে আজান দেয়ার রেওয়াজ প্রচলিত আছে।

জার্মানির অভিবাসী ও শরণার্থীবিষয়ক মন্ত্রণালয়ের দেয়া তথ্যানুযায়ী, এ মুহূর্তে দেশটিতে ৫০ লাখের বেশি মুসলমান বসবাস করছেন। দেশটির বিভিন্ন শহরে একাধিক মসজিদ রয়েছে। তবে সেখানে মাইক ব্যবহার করে আজান দেয়ার অনুমতি নেই।

কোলন শহর কর্তৃপক্ষের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তুরস্কের নাগরিকদের সংগঠন ‘দিতিব’। তাদের ভাষ্য, স্থানীয় অন্য ধর্মের মানুষদের আজান সম্পর্কে বোঝানোর জন্য লিফলেট বিলি করা হবে। এ ছাড়া ওই মসজিদে বৃহস্পতিবার বিকেলে একটি তথ্য প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জার্মানির আইন অনুযায়ী, দেশটিতে ধর্মীয় আচার অনুশীলনের স্বাধীনতা রয়েছে।

মাইকে আজানের সিদ্ধান্ত দেয়ার বিষয়ে মেয়র রেকার বলেছিলেন, তার এ উদ্যোগ আইনের ন্যায্যতা দিয়েছে। কোলন শহরে জন্ম নেয়া অনেক মুসলমান শহর ও সমাজের একটি অবিচ্ছেদ্য অংশ।

এদিকে মাইকে আজান দেয়ার বিষয়টিকে ‘রাজনীতিতে ইসলামের শক্তি প্রদর্শন’ বলে সমালোচনা করেছেন বার্লিনের ইসলামবিষয়ক বিশেষজ্ঞ আহমদ মনসুর।

তিনি মনে করেন, দিতিবের সাথে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের যোগাযোগ রয়েছে। জার্মানি সফরকালে মসজিদটির উদ্বোধনও করেছিলেন এরদোগান।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
আজান আন্তর্জাতিক ইসলাম জার্মানির জুমার থেকে ধর্ম মসজিদ যাবে শোনা
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahmudul Hasan, widely known as Hasan Major, serves as Editor-in-Chief of Zoom Bangla. With 15 years of experience in journalism, he directs the newsroom’s editorial strategy and content standards. His expertise spans political, national, and international reporting. Under his leadership, Zoom Bangla delivers accurate, balanced, and in-depth news coverage that reflects both breaking developments and analytical insight.

Related Posts
সরকারের কাছে ফেরত

ভেনেজুয়েলাকে ৫০ কোটি ডলার বুঝিয়ে দিল যুক্তরাষ্ট্র

February 5, 2026
১৬২ জন নিহত

এক গ্রামে ১৬২ জনকে হত্যা করল বন্দুকধারীরা

February 5, 2026
হিকমত

মুমিনের জীবনে যে কোনো কষ্টই আল্লাহর হিকমত ও রহমতের অন্তর্ভুক্ত

February 5, 2026
Latest News
সরকারের কাছে ফেরত

ভেনেজুয়েলাকে ৫০ কোটি ডলার বুঝিয়ে দিল যুক্তরাষ্ট্র

১৬২ জন নিহত

এক গ্রামে ১৬২ জনকে হত্যা করল বন্দুকধারীরা

হিকমত

মুমিনের জীবনে যে কোনো কষ্টই আল্লাহর হিকমত ও রহমতের অন্তর্ভুক্ত

নামাজের সময়সূচি ২০২৬

নামাজের সময়সূচি: ০৫ ফেব্রুয়ারি, ২০২৬

নারীদের লাইসেন্স দেবে ইরান

এবার মোটরসাইকেল চালানোর লাইসেন্স পাবেন ইরানি নারীরা

ভারতে যাত্রীবাহী ২ বিমানের সংঘর্ষ

ভারতে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর ২ যাত্রীবাহী বিমানে সংঘর্ষ

News

বাঘ পুষতেন, শিকার করতেন বাজপাখি দিয়ে, কে এই সাইফ ইসলাম

সিন্ধু সভ্যতার

মহেঞ্জোদারো, সিন্ধু সভ্যতার এক বিস্ময়কর মহাগাথা

home minister us ambassador

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত

এপস্টাইন

যে কারণে সরিয়ে নেয়া হলো এপস্টাইন কেলেঙ্কারির হাজারো নথি

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.