Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা শ্বাসরুদ্ধকর ম্যাচে ২০০ করেও জিততে পারলো না ধোনির চেন্নাই
ক্রিকেট (Cricket) খেলাধুলা

শ্বাসরুদ্ধকর ম্যাচে ২০০ করেও জিততে পারলো না ধোনির চেন্নাই

By জুমবাংলা নিউজ ডেস্কSeptember 23, 20202 Mins Read

শ্বাসরুদ্ধকর ম্যাচে ২০০ করেও জিততে পারলো না ধোনির চেন্নাই

স্পোর্টস ডেস্ক : লক্ষ্যটা ছিল এভারেস্টের চূড়ার সমান। যে কারণে ফ্যাফ ডু প্লেসি আর মহেন্দ্র সিং ধোনির দুর্দান্ত লড়াই সত্ত্বেও জিততে পারলো না চেন্নাই সুপার কিংস। ৬ উইকেটে ২০০ রান করার পরও রাজস্থান রয়্যালসের কাছে হেরে গেলো ১৬ রানে।

আবুধাবি আর দুবাইয়ের চেয়ে শারজাহ ক্রিকেট স্টেডিয়াম যে রান প্রসবিনী, সেটা এই মাঠের প্রথম ম্যাচেই বোঝা গেলো। আগের তিন ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আবু ধাবি এবং দুবাইতে। ওই দুই স্টেডিয়ামে ১৬০ ওপর রান নিয়ে যাওয়াটাই যেন ছিল বিশাল এক চ্যালেঞ্জের। অথচ, আজ শারজায় দুই দলের স্কোর হলো মোট ৪১৬ রানের (২১৬ + ২০০)।

হাই স্কোরিং ম্যাচ দর্শক আনন্দও দেয় বেশ ভালো। আইপিএলের চতুর্থ ম্যাচে এসে যেন দর্শকরা প্রকৃত আনন্দ খুঁজে পেয়েছে। পুরো ম্যাচে যে হলো মোট ৩৩ বার বলকে সীমানার ওপর দিয়ে বাইরে পাঠিয়েছিল দুই দলের ব্যাটসম্যানরা! রাজস্থান মেরেছে মোট ১৭টি ছক্কা এবং চেন্নাই মেরেছে মোট ১৬টি ছক্কার মার। এর মধ্যে একাই ৯টি ছক্কা মেরেছিলেন রাজস্থানের ব্যাটসম্যান সাঞ্জু স্যামসন।

Advertisement

জয়ের জন্য ২১৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মুরালি বিজয় আর শেন ওয়াটসনের ব্যাটে শুরুটা বেশ ভালোই করেছিল চেন্নাই সুপার কিংস। ২১ বলে ২১ রান করে মুরালি আউট হলেও শেন ওয়াটসন করেন ২১ বলে ৩৩ রান। এরপরই মূলত ফ্যাফ ডু প্লেসির তাণ্ডব শুরু হয়।

৩৭ বলে তিনি খেলেন ৭২ রান। ১টি বাউন্ডারির সঙ্গে ছক্কার মার মারেন ৭টি। ডু প্লেসি আউট হন চেন্নাইর শেষ ব্যাটসম্যান হিসেবে। তিনি আউট হওয়ার সময় চেন্নাইর রান প্রয়োজন ছিল ৭ বলে ৩৮। মহেন্দ্র সিং ধোনি অপরাজিত থেকে চেষ্টা করেন সেই রান তোলার। কিন্তু তিনি নিতে পেরেছেন কেবল ২১। যার ফলে ১৬ রানে হারতে হলো তাদেরকে।

১৭ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন ধোনি। ছক্কার মার মারেন ৩টি। ১৬ বলে ২২ রান করেন কেদার যাদব। ৬ বলে ১৭ রান করে আউট হন স্যাম কুরান। রাজস্থানের হয়ে রাহুল তেওয়াতিয়া নেন ৩ উইকেট। ১টি করে উইকেট নেন জোফরা আর্চার, স্রেয়াশ গোপাল এবং টম কুরান। টম কুরান ৪ ওভারে একাই দেন ৫৪ রান।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২১৬ রান করে রাজস্থান রয়্যালস। সাঞ্জু স্যামসন করেন ৭৪ রান। ৬৯ রান করে আউট হন স্টিভেন স্মিথ। শেষ মুহূর্তে ৮ বলে ২৭ রান করে রাজস্থানের স্কোরকে বিশালকারে রূপ দেন জোফরা আর্চার। টানা চার বলে চারটি ছক্কা মারেন তিনি। মূলতঃ আর্চারের ওই ইনিংসই ব্যবধান গড়ে দিল দুই দলের মধ্যে।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa