Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা শ্বাসরূদ্ধকর জয়ে পাকিস্তানকে কাঁদিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া
ক্রিকেট (Cricket) খেলাধুলা

শ্বাসরূদ্ধকর জয়ে পাকিস্তানকে কাঁদিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

By iNews DeskNovember 11, 20212 Mins Read

শ্বাসরূদ্ধকর জয়ে পাকিস্তানকে কাঁদিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

Advertisement

স্পোর্টস ডেস্ক : টানটান উত্তেজনা আর শ্বাসরূদ্ধকর সেমিফাইনাল ম্যাচ দেখল বিশ্ব। ১৮তম ওভার পর্যন্ত দুই দলেরই আশা বেঁচেছিল।

তবে শেষ দিকে মার্কুস স্টইনিস আর ম্যাথিউ ওয়েডের দুর্দান্ত ব্যাটিংয়ে উড়ন্ত পাকিস্তানকে মাটিতে নামাল অসিরা।

এ দুই তারকার দুর্দান্ত পারফরম্যান্সে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে উঠল অস্ট্রেলিয়া।

১৯তম ওভারে ম্যাথিউ ওয়ের তিন ছক্কায় পাকিস্তানের সব স্বপ্ন ধুলিস্যাৎ হয়ে গেল।

আজ দুবাইয়ে প্রথমে ব্যাট করতে নেমে রিজওয়ানের ৫২ বলে ৬৯ রানের অনবদ্য ইনিংস খেলেন। এরপর ঝড় তুলেন ফখর জামান। ৩ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৩২ বালে ৫৫ রানের ইনিংস খেললেন।

এ দুই ব্যাটারের ব্যাটে ভর করে অস্ট্রেলিয়াকে ১৭৭ রানের টার্গেট ছুড়ে দেয় পাকিস্তান।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই পেসার শাহিন শাহ আফ্রিদির তোপের মুখে উইকেট হারায় অসিরা। প্রথম ওভারেই মাত্র ১ রানে অধিনায়ক অ্যারন ফিঞ্চের উইকেট তুলে নেন আফ্রিদি। ফিঞ্চ রানের খাতা খুলতেই পারেননি।

এরপর শুরু হয় শাদাব খানের ঘূর্ণিবলের ভেলকি। শাদাবের বলে ৬ বলে ৫ রানেই সাজঘরে ফেরেন স্টিভেন স্মিথ।

শুরুতে চাপের মধ্যে পড়ে যাওয়া অস্ট্রেলিয়ার হাল ধরেন ওয়ার্নার। তিনে ব্যাটিংয়ে নামা মিচেল মার্শকে সঙ্গে নিয়ে ৩৬ বলে ৫১ রানের জুটি গড়েন ওয়ার্নার।

এ সময় ফের অসি শিবিরে আঘাত হানলেন শাদাব খান। ২২ বলে ২৮ রানে দুর্দান্ত ছন্দে থাকা মিচেল মার্শকে আউট করেন।

৭৭ রানে ৩ উইকেট হারিয়েও ডেভিড ওয়ার্নারের ব্যাটে ভর করে ফাইনালের স্বপ্ন দেখছিল অস্ট্রেলিয়া। হাফসেঞ্চুরির দুয়ারে পৌঁছে গিয়ে বিপদজনক হয়ে উঠেছিলেন ওয়ার্নার। সেই ওয়ার্নারকে হাফসেঞ্চুরি করতে দেননি শাদাব।

শাদাবের বলে উইকেটকিপার রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ওয়ার্নার। ৮৯ রানে ৪র্থ উইকেটটি হারায় অস্ট্রেলিয়া। দলের হাল ধরতে আসেন গ্লেন ম্যাক্সওয়েল। এবার ম্যাক্সকেও বেশিক্ষণ ক্রিজে থাকতে দেননি শাদাব।

১৩তম ওভারের দ্বিতীয় বলে শাদাবের বলে হারিস রউফের হাতে ক্যাচ তুলে দেন ম্যাক্স। ১০ বলে ৭ রান করেই শেষ হয়েএ অলরাউন্ডারের ইনিংস।

ম্যাক্সওয়েলকে দিয়ে নিজের ৪র্থতম উইকেট শিকার করেন শাদাব। শাদাবের ঘূর্ণিতে লণ্ডভণ্ড হয়ে ৯৬ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া।

এরপর অবশ্য অলরাউন্ডার মার্কুস স্টইনিসের ব্যাটে ভর করে লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছিল অস্ট্রেলিয়া। ম্যাথিউ ওয়েডকে নিয়ে জুটি বড় করে যাচ্ছিলেন স্টইনিস।

শেষ ৩ ওভারে জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন পড়ে ৩৭ রানের। হাতে ৫ উইকেট। খেলার এই পর্যায়ে টান টান উত্তেজনা।

হাসান আলির সেই ওভারে ছক্কা হাকিয়ে ১৫ রান তোলেন ওয়েড। অর্থাৎ ১২ বলে প্রয়োজন ২১ রানের। ১৯তম ওভারটি করেন শাহিন আফ্রিদি।

শাহিন আফ্রিদির পেসকে কাজে লাগিয়ে স্কুপ শটে ছক্কা হাঁকান ওয়েড। পরের বলকেও ছক্কা হাঁকান ওয়েড। পরের বলকেও ছক্কা হাঁকান ওয়েড। সেই ওভার থেকে আসে ২২ রান। এক ওভার বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa