প্রতীকী ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক : রাজধানীতে ট্রাকচাপায় ইজদাদুল হক (৩২) নামের এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাতে শ্যামলীর ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।

ইজদাজুল হকের বাড়ি কুমিল্লা সদর উপজেলায়। তার বাবার নাম আবদুল মতিন।

পুলিশ জানিয়েছে, রাত ১১টার দিকে একটি ট্রাকটি শ্যামলী ফুটওভার ব্রিজের নিচে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে বাইক আরোহী ইজদাদুলের শরীর থেঁতলে যায়।

প্রথমে রক্তাক্ত অবস্থায় তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, ট্রাকচালক পালিয়ে গেলেও তার সহকারীকে আটক করা হয়েছে। ট্রাকটিও জব্দ করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.