Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় শ্রমিকের অধিকার ও ন্যায্য পাওনা নিশ্চিতে সরকার কাজ করছে : আইনমন্ত্রী
আন্তর্জাতিক জাতীয়

শ্রমিকের অধিকার ও ন্যায্য পাওনা নিশ্চিতে সরকার কাজ করছে : আইনমন্ত্রী

By জুমবাংলা নিউজ ডেস্কমার্চ 22, 2022Updated:মার্চ 22, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, শ্রমিকের অধিকার, ন্যায্য পাওনা ও যথাযথ কাজের পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

আনিসুল হক
ফাইল ছবি
Advertisement

সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-র গভর্ণিং বডির ৩৪৪-তম অধিবেশনে অংশ নিয়ে গত রাতে বাংলাদেশের অবস্থান তুলে ধরে এ কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক। গত ১৪ মার্চ থেকে শুরু হওয়া এ অধিবেশনে অংশ নিয়ে তিনি বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে দিচ্ছেন।

১৯৭২ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ কর্তৃক আইএলও’র ২৯ টি দলিলে অনুসমর্থনের কথা স্মরণ করিয়ে দিয়ে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশ ইতোমধ্যে জোরপূর্বক বা জবরদস্তিমূলক শ্রম সংক্রান্ত আইএলও কনভেনশন, ১৯৩০ এর প্রটোকল-২০১৪ অনুসমর্থন করেছে যা দেশে শ্রম অধিকার নিশ্চিত করার পথে একটি কার্যকরী পদক্ষেপ। এ ছাড়া বাংলাদেশ গতমাসে কর্মে যোগদানের ন্যূনতম বয়স সম্পর্কিত আইএলও কনভেনশন ১৩৮ অনুসমর্থন করেছে। ২২ মার্চ  আনুষ্ঠানিকভাবে এ অনুসমর্থন দলিল আইএলও’র কাছে হস্তান্তর করবে বাংলাদেশ।

তিনি বলেন, এ দু’টি দলিলে অনুসমর্থন দানের মধ্য দিয়ে বাংলাদেশ আইএলও’র ৮টি মৌলিক দলিলে অনুসমর্থনদানকারী দেশের কাতারে যোগ দিতে যাচ্ছে।

কভিড-১৯ মহামারিকালে সরকার কর্তৃক গৃহীত বহুমুখী পদক্ষেপের কথা তুলে ধরে আইনমন্ত্রী  আরো বলেন, শেখ হাসিনার সরকার উন্নত বিশ্বের সাথে সামঞ্জস্য রেখে শ্রমিকদের জন্য উন্নততর কাজের পরিবেশ তৈরির চলমান প্রক্রিয়া অব্যাহত রাখবে। ট্রেড ইউনিয়ন নিবন্ধন করণ, শ্রম সংক্রান্ত সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ শক্তিশালীকরণ ও শ্রমিকদের বিরুদ্ধে আনীত অভিযোগসমূহ দ্রুততার সাথে নিষ্পত্তিকরণে গৃহীত বিভিন্ন পদক্ষেপ কার্যকর করতে সরকার মালিক ও শ্রমিক পক্ষের সাথে  নিবিড়ভাবে কাজ করে যাবে, বলেন তিনি।

প্রতিনিধি দলে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, শ্রম মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী, বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমান এবং অতিরিক্ত শ্রম সচিব জেবুন্নেছা করিমসহ প্রমুখ উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
বিএনপির বহিষ্কৃত নেতা

ইমামতি রেখে পালিয়ে যাওয়া বিএনপির বহিষ্কৃত নেতা পুনরায় গ্রেফতার

জুন 17, 2026
প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে সব নারী চা শ্রমিক পাবেন ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী

জুন 17, 2026
ফিটনেস

পদ্মায় ডুবে যাওয়া বাসটির ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিটের মেয়াদ ছিল শেষ

জুন 17, 2026
Latest News
বিএনপির বহিষ্কৃত নেতা

ইমামতি রেখে পালিয়ে যাওয়া বিএনপির বহিষ্কৃত নেতা পুনরায় গ্রেফতার

প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে সব নারী চা শ্রমিক পাবেন ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী

ফিটনেস

পদ্মায় ডুবে যাওয়া বাসটির ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিটের মেয়াদ ছিল শেষ

Kadim

দুই ভাইয়ের এক স্ত্রী! জোরপূর্বক বিবাহ ও নির্যাতন

অভিবাসী

একদিনে ৭১০ অভিবাসীর আগমন, ইংলিশ চ্যানেল পাড়ি নিয়ে নতুন চাপে যুক্তরাজ্য

প্রধানমন্ত্রী তারেক রহমান

জনগণের টাকা পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

আবহাওয়ার খবর বৃষ্টির

আবহাওয়ার খবর বৃষ্টির: সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস, তাপপ্রবাহও থাকছে কিছু জেলায়

জার্মানি

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি

শিক্ষা মন্ত্রণালয়

মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন বার্তা

আইনজীবী আশিক রুবাইয়াত

সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াত পদত্যাগ করেছেন

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa