গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা ওড়াল সেতুর কাছে বাস চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

Advertisement

নিহতরা হলেন, হবিগঞ্জের মাধবপুর থানার গোপীনাথপুর গ্রামের ইউনুছ আলীর ছেলে লুৎফর রহমান (২৮) ও কুড়িগ্রামের পাইকপাড়া কৃষ্ণপুর গ্রামের মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে নাজমুস সাকিব (৩৫)।

শ্রীপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম জানান, ময়মনসিংহ থেকে ঢাকাগামী একটি বাস মাওনা চৌরাস্তা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লুৎফর রহমান ও নাজমুস সাকিবকে বহনকারী মোটরসাইকেলটি বাসের নিচে চাপা পড়ে। এতে নাজমুস সাকিব ঘটনাস্থলেই মারা যান। পরে গুরুতর আহত লুৎফর রহমানকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাসটি আটক করা হলেও চালককে আটক করতে পারেনি পুলিশ।

শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, স্বজনদের আবেদনের প্রেক্ষিত্রে মরদেহ দুটি ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.