Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home শ্রীলঙ্কার উপকূলে ডুবছে রাসায়নিকবাহী জাহাজ, পরিবেশ বিপর্যয়ের শঙ্কা
আন্তর্জাতিক

শ্রীলঙ্কার উপকূলে ডুবছে রাসায়নিকবাহী জাহাজ, পরিবেশ বিপর্যয়ের শঙ্কা

By Mohammad Al AminJune 3, 20212 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: সিঙ্গাপুরে রেজিস্ট্রিকৃত এক্স-প্রেস পার্ল নামের একটি রাসায়নিকবাহী জাহাজ শ্রীলঙ্কার উপকূলে ডুবে যাওয়ার পথে রয়েছে। প্রায় দু’সপ্তাহ ধরে সেই জাহাজটি আগুনে জ্বলছে। আর এতে বড় ধরনের পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। খবর বিবিসির।

জাহাজটি ডুবে গেলে জ্বালানি ট্যাঙ্ক লিক হয়ে কয়েকশ টন তেল সাগরের পানিতে মিশে যাবে। ফলে কাছাকাছি থাকা বিভিন্ন সামুদ্রিক প্রাণীর ওপর এর ধ্বংসাত্মক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

গত কয়েকদিন ধরেই যৌথভাবে জাহাজের আগুন নেভানো এবং এটি ভেঙে গিয়ে যেন ডুবে না যায় সেজন্য কাজ করে যাচ্ছে শ্রীলঙ্কা ও ভারতের নৌবাহিনী।

কিন্তু সাগর উত্তাল থাকায় এবং তীব্র মৌসুমি বায়ুর কারণে উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হয়েছে। কলম্বো বন্দরের বাইরেই এই ডুবে যাওয়ার পথে রয়েছে।

শ্রীলঙ্কা নৌবাহিনীর মুখপাত্র ক্যাপ্টেন ইন্ডিকা সিলভা বলেন, উদ্ধারকারীরা সাগরে দুষণ কমাতে ডুবে যাওয়ার আগে জাহাজটিকে টেনে গভীর সমুদ্রে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু জাহাজটির পেছনের অংশটি সরে গেছে। এটি এখন ডুবতে শুরু করেছে।

কয়েকদিন ধরে জাহাজে আগুন জ্বলতে থাকায় নেগোম্বো শহরের কাছে দেশটির সবচেয়ে প্রাচীন সৈকতে ইতোমধ্যেই তেল ও দূর্ষিত আবর্জনা ভেসে থাকতে দেখা গেছে। উদ্ধারকর্মীরা বলছেন, জাহাজটি যে অবস্থায় ছিল সেভাবেই ডুবে যাচ্ছে।

পরিবেশমন্ত্রী ড. আজান্থা পেরেরা এই দুর্ঘটনাকে পরিবেশের জন্য সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি বলে উল্লেখ করেছেন।

তিনি বলেন, জাহাজে থাকা সব ধরনের বিপজ্জনক জিনিস, নাইট্রিক অ্যাসিড এবং অন্যান্য জিনিস, তেল সাগরের পানিতে মিশে যাচ্ছে। দীর্ঘদিন ধরে এগুলো সাগরে থাকা প্রাণীদের ক্ষতি সাধন করবে বলে উল্লেখ করেন তিনি।

প্রসঙ্গত, গত ১৫ মে জাহাজটি ভারতের গুজরাট রাজ্যের হাজিরা বন্দর থেকে যাত্রা করেছিল। কলম্বো বন্দরের উপকূলে নোঙর করা জাহাজটি বহনকারী একটি কন্টেইনার থেকে রাসায়নিক চুইয়ে পড়ে আগুন লাগার কথা জানানো হয়। ১৮৬ মিটার দীর্ঘ এই জাহাজটিতে এক হাজার ৪৮৬টি কন্টেইনারে ২৫ টন নাইট্রিক এসিডসহ আরও কিছু রাসায়নিক পদার্থ এবং অন্যান্য জিনিসপত্র ছিল।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mohammad Al Amin
  • X (Twitter)

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.

Related Posts
বিশ্ববাজারে স্বর্ণের দাম

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

February 6, 2026
ভূমিকম্প

মাত্র সাড়ে চার ঘণ্টার ব্যবধানে ১৩ বার ভূমিকম্পে কাঁপলো সিকিম

February 6, 2026
ওমানে ইরান-যুক্তরাষ্ট্র

ওমানে ইরান-যুক্তরাষ্ট্রের বৈঠক শুরু

February 6, 2026
Latest News
বিশ্ববাজারে স্বর্ণের দাম

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

ভূমিকম্প

মাত্র সাড়ে চার ঘণ্টার ব্যবধানে ১৩ বার ভূমিকম্পে কাঁপলো সিকিম

ওমানে ইরান-যুক্তরাষ্ট্র

ওমানে ইরান-যুক্তরাষ্ট্রের বৈঠক শুরু

'চেরি ব্লসম' উৎসব

অতিরিক্ত পর্যটকের চাপে জাপানে ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল

উটকে দেয়া হবে পাসপোর্ট

উটের জন্য পাসপোর্ট চালু করল সৌদি আরব

ভারতীয় ভিসা

ভারতীয় ভিসার জন্য নতুন নিয়মে যেভাবে করবেন আবেদন

ভারতে তিন বোন

ভারতে তিন বোনের আত্মহত্যা, যা জানা গেল

সতর্কবার্তা শি'র

যুক্তরাষ্ট্রকে সাবধান হওয়ার সতর্কবার্তা শি’র

ট্রাম্প

এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ট্রাম্প

ট্রাম্প

এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে এবার মুখ খুললেন ট্রাম্প

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.