Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home খেলাধুলা শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ
খেলাধুলা স্লাইডার

শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ

By Hasan MajorJun 11, 2019, 4:19 AM Asia/Dhaka4 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে আজ দুই প্রতিবেশীর লড়াই। ইংল্যান্ডের ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ডে আজ মুখোমুখি হচ্ছে ১৯৯৬ বিশ্বকাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও ২০১৮ এশিয়া কাপের রানার্স আপ বাংলাদেশ।

ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়। চলতি টুর্নামেন্টে দুই দলেরই আজ চতুর্থ খেলা।

এদিকে বিশ্বকাপে শুধু বাংলাদেশের নয়, এখন পর্যন্ত সব দল মিলিয়ে সেরা ব্যাটসম্যান সাকিব আল হাসান। সেই সাকিবের আজকে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২১ রানের জয় পেলেও পরের দুই ম্যাচে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের কাছে হেরে খানিকটা পিছিয়ে পড়েছে বাংলাদেশ। অন্যদিকে, নিউজিল্যান্ডের কাছে ১০ উইকেটের বড় হার দিয়ে বিশ্বকাপ শুরুর পর দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ডিএলএস পদ্ধতিতে জয় তারপর পাকিস্তানের সঙ্গে তৃতীয় ম্যাচ বৃষ্টির কারণে পণ্ড হওয়ায় পয়েন্ট তালিকায় অন্তত বাংলাদেশের চেয়ে সুবিধাজনক অবস্থায় রয়েছে হাতুরুসিংহের দল। তাই ব্রিস্টলের লড়াই ফেরার সুযোগ হিসেবেই দেখছে বাংলাদেশ।

এবারের বিশ্বকাপে বারবার হানা দিচ্ছে বৃষ্টি। বৃষ্টির জন্য নিউজিল্যান্ড ও ইংল্যান্ড ম্যাচের আগে খোলা মাঠে অনুশীলন করতে পারেনি মাশরাফিরা। গতকাল বৃষ্টি না হওয়ায় খোলা মাঠে অনুশীলনের কাজটা সারতে পেরেছে টাইগাররা। তবে আজ মঙ্গলবার ব্রিস্টলে মুষলধারে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া কর্তৃপক্ষ। বৃষ্টির কারণে ম্যাচের পরিণতি বাংলাদেশের বিপক্ষে গেলে বাকি টুর্নামেন্টে টাইগারদের কাজটা আরো কঠিন হয়ে যাবে।

দক্ষিণ আফ্রিকার সঙ্গে যেভাবে খেলেছে তাতে বাংলাদেশ দলের প্রতি সমীহটা আরো বাড়বে কি না—এমন প্রশ্নের উত্তরে মাশরাফি বলেন, ‘কেউ সমীহ করল কি করল না তা নিয়ে আমি চিন্তিত না। আমাদের পারফর্মেন্স নিয়েই আমি বেশি চিন্তিত। ম্যাচ জেতা আমাদের জন্য বেশি জরুরি। ২২ গজের মধ্যে সমীহ কোনো কাজে আসে না। মাঠে আমরা কি করতে পারলাম কেমন খেলাটা খেললাম, সেটাই জরুরি। এই মুহূর্তে অন্যের সমীহ আদায় করার চেয়ে ২ পয়েন্ট বেশি জরুরি আমার কাছে।’

বাংলাদেশ শিবিরের জন্য স্বস্তির কারণ, আফগানিস্তান ম্যাচে জয়ের নায়ক তারকা পেসার নুয়ান প্রদীপ বাংলাদেশের বিপক্ষে খেলতে পারবেন না। ডান হাতের কড়ে আঙুলে চোট পেয়েছেন ৩২ বছর বয়সী এই ক্রিকেটার। তাকে এক সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। গত রবিবার নেটে কুশল পেরেরাকে বল করার সময় বোলিং হাতের কড়ে আঙুলে আঘাত পান প্রদীপ। পেরেরার ব্যাট থেকে ছুটে আসা বল থেকে ডান হাত দিয়ে নিজের মুখ বাঁচাতে গিয়েই আঙুল মচকে যায় তার। আফগানিস্তানকে হারানোর ম্যাচে ৩১ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন প্রদীপ। প্রদীপের বদলি হিসেবে ইতোমধ্যে কাসুন রাজিথাকে প্রস্তুত রেখেছে শ্রীলঙ্কা। স্ট্যান্ড-বাই খেলোয়াড় হিসেবে তিনি দলের সঙ্গে ইংল্যান্ড সফর করছেন।

অনুশীলনের সময় লাহিরু থিরিমানেও হাঁটুতে ব্যথা অনুভব করেছেন। মঙ্গলবারের ম্যাচকে সামনে রেখে তার ফিটনেসও প্রশ্নের মুখে। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং নিয়েও কম উত্কণ্ঠায় নেই শ্রীলঙ্কা। দুই ম্যাচে ২০ উইকেট হারিয়ে তাদের ব্যাটসম্যানরা ৩৩৭ রান করেছেন। অন্যদিকে, তিন ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানরা করেছেন ৮৫৪ রান (৩৩০, ২৪৪ ও ২৮০)। বোলাররা পেয়েছেন ২২ উইকেট (৮,৮,৬)। ইংলিশদের কাছে শেষ ম্যাচে বড় ব্যবধানে হারলেও দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে ছেড়ে কথা বলেনি বাংলাদেশ। দুয়েকজন ছাড়া বাকি ব্যাটসম্যানরা রানের দেখা পাচ্ছেন। দুই ফিফটি ও এক সেঞ্চুরি নিয়ে চলতি বিশ্বকাপে রান সংগ্রাহকের তালিকায় এখনো শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব (২৬০ রান)। এই তালিকায় মুশফিক রয়েছেন আট নম্বরে (১৪১ রান)। তবে ইংল্যান্ডে সবচেয়ে সফল বাংলাদেশি ব্যাটসম্যান তামিম ইকবাল এবার রান পাচ্ছেন না। হতাশ করছেন সৌম্য সরকার ও মিথুনের মতো অভিজ্ঞরাও। তিন ম্যাচে তামিম ও সৌম্যর সংগ্রহ যথাক্রমে ৫৯ ও ৬৯।

আইসিসির ওডিআই র্যাংকিংয়ে শ্রীলঙ্কার চেয়ে দুই ধাপ এগিয়ে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের অবস্থান সপ্তম স্থানে শ্রীলঙ্কা নবমে। নিজেদের সর্বশেষ পাঁচ ওডিআইতে বাংলাদেশ জিতেছে তিনটিতে (আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা)। শ্রীলঙ্কার জয় মাত্র একটি (আফগানিস্তান)। বাংলাদেশ ও শ্রীলঙ্কা এ পর্যন্ত ৪৫টি ওডিআইতে মুখোমুখি হয়েছে। এর মধ্যে বাংলাদেশ জিতেছে সাতটিতে, শ্রীলঙ্কা ৩৬টি। ফলাফল হয়নি ২ ম্যাচে।

সাকিবকে নিয়ে শঙ্কা

গতকাল দলের সঙ্গে ব্রিস্টলে অনুশীলনে এলেও নেটে ব্যাটিং বা বোলিং করেননি সাকিব। শুরুতে মনে হয়েছিল তিনি বিশ্রামে আছেন। কিন্তু পরে জানা গেছে, তাঁর ঊরুতে চোট আছে। কার্ডিফে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেন সাকিব। সেই সেঞ্চুরির পথেই ঊরুতে চোট পান বিশ্বসেরা এই অলরাউন্ডার।

তবে দলীয় সূত্রগুলো খুব আশার কথা শোনাতে পারছে না। তারা বলছে, সাকিবের আজ খেলা ও না খেলার সম্ভাবনা সমান সমান।

গতকাল অনুশীলন থেকে দল হোটেলে ফিরে যাওয়ার পর সাকিবকে নিয়ে যাওয়া হয় স্ক্যান করাতে। স্ক্যান রিপোর্টে দেখা গেছে চোট গুরুতর কিছু নয়। তবে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা নিশ্চিত নয়, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন ম্যানেজার খালেদ মাহমুদ। গতকাল ম্যানেজার বলেন, ‘গত ম্যাচের পর আমরা অপেক্ষা করছিলাম ওর অবস্থা বুঝতে। আজকে বেশ ব্যথা ও অস্বস্তি অনুভব করায় স্ক্যান করানো হয়েছে। তাতে গ্রেড ওয়ান স্ট্রেইন ধরা পড়েছে। আপাতত খুব গুরুতর কিছু মনে করা হচ্ছে না। কালকে খেলতে সমস্যা হওয়ার কথা নয়। তবে সাকিব নিজে কেমন অনুভব করছেন, ঝুঁকি থাকবে কি না— এসব আলোচনা করে কালকে সিদ্ধান্ত নেওয়া হবে খেলা নিয়ে।’

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
বিশ্বকাপের ম্যাচ

বিশ্বকাপের ম্যাচ দেখতে দর্শকদের খরচে বড় ধাক্কা

May 21, 2026, 4:46 PM Asia/Dhaka
স্ট্রাইকার হামজা আবদেলকরিম

মিশরের বিশ্বকাপ দলে হামজা

May 21, 2026, 3:00 PM Asia/Dhaka
নিরাপদ বাংলাদেশ

আমরা একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করবো: মির্জা ফখরুল

May 21, 2026, 11:39 AM Asia/Dhaka
Latest News
বিশ্বকাপের ম্যাচ

বিশ্বকাপের ম্যাচ দেখতে দর্শকদের খরচে বড় ধাক্কা

স্ট্রাইকার হামজা আবদেলকরিম

মিশরের বিশ্বকাপ দলে হামজা

নিরাপদ বাংলাদেশ

আমরা একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করবো: মির্জা ফখরুল

বজ্রসহ বৃষ্টি

সন্ধ্যার মধ্যে ঝড়ের আশঙ্কা, যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

নতুন তদারকি

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন নিয়ম চালু করল ইরান

প্রধানমন্ত্রী হতে চান

ইসরাইলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প

গলা কেটে হত্যা

ঘরে ঢুকে গৃহবধূকে গ” লা কে” টে হ” ত্যা

নবম পে-স্কেল

নবম পে-স্কেল চূড়ান্ত হচ্ছে আজ, জুলাই থেকেই বাস্তবায়ন

দাফন

দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন শিশু রামিসা

নদী কমিশন

আজ বৈঠকে বসছে ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশন

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp