
চন্ডিকা হাথুরু সিংহের এটাই শেষ সিরিজ অন্যদিকে লাসিথ মালিঙ্গারও সিরিজের প্রথম ম্যাচে ওয়ানডে ক্যারিয়ারকে বিদায় জানাবেন। এগুলো থেকে কি বাড়তি সুবিধা পাবে বাংলাদেশ?
এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, আমার কাছে মনে হয় কোচ থাকা বা না থাকার বিষয়টি মাঠের বাইরে পর্যন্তই থাকে। এটা যদি আমাদের সঙ্গেও হতো তাহলে আমি উত্তর দিতাম, যখন তারা মাঠে নামবে তখন মাথায় এই বিষয়টি থাকবে না। মালিঙ্গার কথাই বলি তিনি মাঠে নামলে সে বিষয়টি কাজে লাগবে না। তারা চেষ্টা করবে যেমনি হোক আমাদের হারাতে। আমাদের ক্ষেত্রের বিষয়টা একই রকম। আর যদি এগুলো নিয়ে কোনও প্রভাব পড়ে তাহলে তো আমাদের জনই ইতিবাচক হবে। আমরা আসলে এসব নিয়ে ভাবছি না। আমরা জানি এখানে কেনো এসেছি। আর ওসব বিষয় নিয়েই ভাবছি। তাদের দলে কে অবসর নিচ্ছে অথবা কোচ নিয়ে কি সমস্যা হচ্ছে সেটা আমাদের ভাবার বিষয় না।
চোটের কারণে ছিটকে গেছেন টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা। তার বদলে দলের হাল ধরেছেন তামিম ইকবাল। অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে বিদেশের মাটিতে এই ওপেনারের। যদিও এই বিষয়টি নিয়ে মোটেও বাড়তি উদ্দিপনা নেই তামিমের।
তিনি বলেন, সত্যি কথা বলতে অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে এভাবে চিন্তা করছি না। আপনারা (সাংবাদিকরা) বলছেন শুনে ভালো লাগছে। অধিনায়ক হিসেবে যদি জিততে পারি অথবা দল ভালো করে তাহলেই ভালো লাগবে। আপনার দলের বাকি দশ জন কেমন পারফরম্যান্স করবে সেটার ওপরই নির্ভর করবে আপনি অধিনায়ক হিসেবে কেমন। কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে আমি ভাবছি না। কিভাবে দলের জন্য অবদান রাখা যায় সেটাই এখন মূল বিষয়। সূত্র : আরটিভি অনলাইন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



