
আইপিএলের কারণে শ্রীলঙ্কা সফরের স্কোয়াডে নেই তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার জায়গায় খেলবেন অলরাউন্ডার শুভাগত হোম চৌধুরী।
সোমবার শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হবে বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের হয়ে যারা যাচ্ছেন তারা হলেন- মুমিনুল হক, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন, মেহেদী হাসান, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, সাইফ হাসান, ইয়াসির আলী, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম, শুভগত হোম, শহীদুল ইসলাম, নুরুল হাসান।
চোটের কারণে দলে নেই পেসার হাসান মাহমুদ। আর প্রায় পাঁচ বছর পর জাতীয় দলে ডাক পেলেন ৩৪ বছর বয়সী শুভাগত। প্রথমবারের মতো টেস্ট দলে আছেন শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম ও শহীদুল ইসলাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



