Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ষড়যন্ত্রকারীরা সব সময় সক্রিয় : স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয়

ষড়যন্ত্রকারীরা সব সময় সক্রিয় : স্বরাষ্ট্রমন্ত্রী

By জুমবাংলা নিউজ ডেস্কFebruary 26, 20212 Mins Read
আসাদুজ্জামান খান
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ষড়যন্ত্রকারীরা সবসময় সক্রিয় রয়েছে। আল-জাজিরার রিপোর্ট ও ষড়যন্ত্রেরই একটি অংশ। তবে সবগুলোই চক্রান্তকারীদের ব্যর্থ প্রয়াস। আল-জাজিরা টেলিভিশনের রিপোর্ট প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

কারা অভ্যন্তরে লেখক মুশতাকের মৃত্যু প্রশ্নে তিনি বলেন, ঘটনাটির সুষ্ঠু তদন্ত হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। তদন্তে কেউ দোষী সাব্যস্ত হলে অবশ্যই বিচার হবে

স্বরাষ্ট্র মন্ত্রী আজ চট্রগ্রামে নবনির্মিত এসপি অফিস ভবন উদ্বোধনকালে এসব কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, এবিএম ফজলে করিম চৌধুরী, মোছলেম উদ্দিন আহমদ, মোস্তাফিজুর রহমান চৌধুরী ও ড. আবু রেজা নদভী, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর ও জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক প্রমুখ।

জানা যায়, এসপি অফিসের আসবাবপত্র আজই স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী রোববার থেকে এখানে পূর্ণাঙ্গভাবে এসপি অফিসের কার্যক্রম চলবে। ভবনটি পুরনো হয়ে পড়ায় এটি ভেঙে নতুন ৬ তলা ভবন নির্মাণের প্রস্তাব করা হয় জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে। পরবর্তীতে চার তলা পর্যন্ত নির্মাণ ভবন নির্মাণ করার অনুমতি দেয় গণপূর্ত অধিদপ্তর। নতুন ভবন নির্মাণের জন্য ২০১৭ সালে আদেশ পায় গণপূর্ত অধিদপ্তর এবং একই বছরে কাজ শুরু হয়। এ ভবন নির্মাণের জন্য মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেয়া হয় ৯ কোটি ১৭ লাখ টাকা। বর্তমানে চার তলা পর্যন্ত নির্মাণ কাজ শেষ হয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত জেলা পুলিশ সুপার কার্যালয়ের কার্যক্রম চলছে হালিশহর ছোটপুলস্থ জেলা পুলিশ লাইন্সে। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
PM

রাজধানীতে যানবাহনের হর্ন নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

July 18, 2026
প্রেসক্লাবের কমিটি

চরফ্যাশন প্রেসক্লাবের কমিটি গঠন

July 18, 2026
১৬ জলকপাট

খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

July 18, 2026

Latest News

PM

রাজধানীতে যানবাহনের হর্ন নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রেসক্লাবের কমিটি

চরফ্যাশন প্রেসক্লাবের কমিটি গঠন

১৬ জলকপাট

খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

China

বাংলাদেশে চলবে বুলেট ট্রেন, জানালেন চীনা রাষ্ট্রদূত

কাশিমপুর মহিলা কারাগার

কাশিমপুর মহিলা কারাগার থেকে কয়েদি পলায়ন: ৭ কর্মকর্তা বরখাস্ত

বৃষ্টির আভাস

দেশজুড়ে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস

পুলিশ

পুলিশ কনস্টেবল সাইদুলের মরদেহ উদ্ধার

বৃষ্টি

দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি, কিছু স্থানে ভারী বর্ষণের শঙ্কা

Rain

লঘুচাপ এখন আরও শক্তিশালী, বৃষ্টি নিয়ে যা জানা গেল

Fish

বৃষ্টির প্রভাব পড়েছে মাছ-সবজি-ডিম ও মুরগির দামে

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa