
আজ বুধবার বাংলাদেশ সময় দুপুর একটার দিকে কথা বলতে আসেন রোহিত শর্মা। জানান, এই ম্যাচে জয়ের বিকল্প ছাড়া কিছু দেখছেন না।
সংবাদ সম্মেলনে এক ভারতীয় সাংবাদিকের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তিনি, সেই সময় হঠাৎ করে ফোন বেজে ওঠায় কথা বলা বন্ধ করে দেন ভারতীয় অধিনায়ক।
তারপর কিছুক্ষণ চুপ থেকে তিনি বলেন, ‘কিপ ইওর ফোন সাইলেন্ট।’ এই সময় রোহিতের মুখে বিরক্তির ছাপও দেখা যায়।
আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় বাংলদেশ-ভারত মুখোমুখি হবে। এই ম্যাচে জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে টাইগারদের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



