Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি ‘সংবিধানের অজুহাতে সংস্কার যেন আটকে না থাকে’
রাজনীতি

‘সংবিধানের অজুহাতে সংস্কার যেন আটকে না থাকে’

By Bhuiyan Md TomalOctober 26, 20242 Mins Read

‘সংবিধানের অজুহাতে সংস্কার যেন আটকে না থাকে’জুমবাংলা ডেস্ক : অন্তর্বতী সরকারের উদ্দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সংবিধানের অজুহাত দিয়ে কোনো সংস্কার কাজ যেন আটকে না থাকে। পৃথিবীর কোনো বিপ্লব সংবিধান মেনে হয়নি, হয় না। বাংলাদেশেও জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে অর্জিত বিপ্লব সংবিধান মেনে হয়নি।

তিনি বলেন, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে। কিন্তু ষড়যন্ত্র পালায়নি। তিনি বিদেশে বসে দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। এ সব ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকতে হবে।

আজ শনিবার (২৬ অক্টোবর) সকালে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে জেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিগত ১৫-১৬ বছর আন্দোলন সংগ্রাম করেছি। আন্দোলন করতে গিয়ে কেউ গুম-খুন হয়েছেন, আবার কেউ হামলা-মামলার শিকার হয়েছেন। এসব অপকর্ম যারা করেছেন তারা সবাই গ্রেপ্তার হয়নি। রক্তের দাগ এখনও শুকায়নি, বিচার প্রক্রিয়াও এখনও শুরু হয়নি। এজন্য সরকারের কাছে দাবি খুনিদের অনতিবিলম্বে বিচার করতে হবে। খুনিদের বিচার না করলে সমাজ আঘাতপ্রাপ্ত হবে এবং দেশ ক্ষতিগ্রস্ত হবে। তারা মিথ্যা মামলা দিয়ে দেশের আলেম ওলামাদেরকেও ফাঁসিতে ঝুঁলিয়ে হত্যা করেছে। আমাদের ওপর জুলুম নির্যাতন করেছে শেখ হাসিনা। জলুমুদের অবসান হয়েছে। এখন সময় এসেছে দেশকে এগিয়ে নেওয়ার।

Advertisement

সাবেক এই সংসদ সদস্য বলেন, সংবিধানে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন না হলেই জনগণ বিপ্লবের মাধ্যমে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায়। বিপ্লবের মাধ্যমে কোন সরকার পদত্যাগ করে না বরং ক্ষমতাচ্যুত হয়। পদত্যাগ সংবিধান মেনে হয় কিন্তু ক্ষমতাচ্যুত সংবিধান মেনে হয় না, বিপ্লবের মাধ্যমে হয়।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ক্ষমতার আমলে লাখ লাখ কোটি কোটি টাকা এ আওয়ামী লীগ সরকার লুটপাট করেছে। এখন সেই টাকা দিয়েই দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার রাষ্ট্রযন্ত্রের সকল স্থান নষ্ট করে দিয়েছে। জাতীয় ঐক্যের ভিত্তি হবে ২৪ এর গণবিপ্লব। এই বিপ্লবের চেতনায় সকলে ঐক্যবদ্ধ হয়ে সকল রাজনৈতিক দলকে দেশটাকে গড়ে তুলতে হবে।

জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহা. আবদুর রব হাসেমীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা মাসুদুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন- জামায়াতের ফরিদপুর অঞ্চলের টিম সদস্য অ্যাডভোকেট আজমল হোসাইন, মাদারীপুর জেলার সাবেক আমীর আব্দুস সোবহান, শরীয়তপুর জেলার সাবেক আমীর মাওলানা খলিলুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভাগীয় প্রধান আজাহারুল ইসলাম, কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য কেএম মকবুল হোসাইন।

সম্মেলনে ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে সূরা সদস্য মজিবুর রহমান খান, জামায়ত নেতা হেদায়েত উল্যাহসহ আরও অনেকে বক্তৃব্য রাখেন।

এসময় সংগঠনের বিভিন্ন উপজেলার সাংগঠনিক রিপোর্ট পেশ করা হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
গোলাম পরওয়ার

চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার

July 29, 2026
সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

July 22, 2026
জামায়াত এমপি

ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

July 22, 2026

Latest News

গোলাম পরওয়ার

চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার

সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জামায়াত এমপি

ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

Amir Hamza

‘আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’

জামায়াতে ইসলামীর নেতা

সেই নারীকে নিয়ে মিলল চাঞ্চল্যকর তথ্য

জামায়াত নেতা গাজী নজরুল

কীভাবে ভিডিও ফাঁস হলো, জানালেন জামায়াত নেতা গাজী নজরুল

জামায়াত এমপি

জামায়াত এমপির ভিডিও ভাইরাল: প্রথমে এআই, পরে স্ত্রী দাবি

ফখরুল

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : ফখরুল

বিএনপির আয়

বিএনপির আয় বেড়েছে, ব্যয়ও বেড়ে তিনগুণ

বিএনপি

নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয় : বিএনপি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa