
আজ বাংলাদেশ জাতীয় সংসদের এলডি হলে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত সাধারণ সভা ও নির্বাচন ২০২২ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট মোঃ শামসুল হক টুকু এমপি বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকারকে ফুল দিয়ে বরণ করে নেন পার্লামেন্ট জার্নালিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
স্পিকার বলেন, পার্লামেন্ট জার্নালিস্ট এসোসিয়েশনের সাংবাদিকবৃন্দ দীর্ঘদিন সংসদকে ঘিরে কাজ করে চলেছেন, যা সত্যি প্রশংসনীয়। এই এসোসিয়েশনের সাথে সংসদের একটি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে। সংসদের কার্যপ্রণালী বিধি ও সংবিধানের বিষয়গুলো বিবেচনায় রেখে তারা সংবাদ পরিবেশন করে থাকেন৷ অনেক সময় সাংবাদিকবৃন্দের কাছ থেকেও সংসদ সদস্যগণ অনেক বিষয় শিখতে ও জানতে পারেন।
এসময়, সংসদের উদ্যোগে সাংবাদিকবৃন্দের যুগোপযোগী প্রশিক্ষণ প্রদানের বিষয়ে গুরুত্বারোপ করেন স্পিকার।
বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট এসোসিয়েশনের বর্তমান সভাপতি উত্তম চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরান রেজা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আশিষ সৈকত, শাহেদ চৌধুরী, আজিজুল ইসলাম ভূইয়া, শাহজাহান সরদার, সুভাষ চন্দ্র বাদল, রেজোয়ানুল হক রাজা, কাজী সোহাগ, সাইফুল আলম, মাহমুদ ফয়সাল প্রমুখ সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে পার্লামেন্ট জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্যগণ ও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



