Advertisement
জুমবাংলা ডেস্ক : জাতীয় পার্টি বিরোধীদলেই থাকতে চায় বলে জানিয়েছেন পার্টির চেয়ারম্যান ও রংপুর সদর-৩ আসনের নবনির্বাচিত সংসদ-সদস্য গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)।

বুধবার (১০ জানুয়ারি) দুপুরে জাতীয় সংসদ ভবনে শপথগ্রহণের পরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

দ্বাদশ সংসদের বিরোধীদল প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ঠিক জানি না নিয়মটা কী। তবে আমরা বিরোধীদলে ছিলাম এবং বিরোধীদলে থাকতে চাই। আমরা জনকল্যাণমুখী যেটা জনগণের ভালো হয় সেটিই আমরা করতে চাই।

পার্টি অফিসে নেতৃত্বের ব্যর্থতা নিয়ে বিক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন, এগুলো সাজানো জিনিস। কিছু লোক আমাদের পার্টিকে প্রশ্নবিদ্ধ করার অথবা ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। যেটা করা হয়েছে সকলের সাথে আলোচনা করে করা হয়েছে।

এবারের সংসদ নির্বাচনে এত কম আসনে নির্বাচিত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, এবারের নির্বাচনটা সঠিক নির্বাচন হয়নি। কিছু কিছু ক্ষেত্রে সঠিক হয়েছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের নেতাকর্মীদের বিভিন্নভাবে হয়রানি ও বুথ দখল করা হয়েছে। সিল মারা হয়েছে, খালি ব্যালট পেপার ছিল। নির্বাচন দিয়ে সত্যিকার অর্থে আমাদের জনপ্রিয়তা বা জনগণের সঙ্গে আমাদের যে ভিত্তি সেটি এই নির্বাচনের ফলাফলে সঠিকভাবে আসেনি।

শেখ হাসিনা সংসদনেতা নির্বাচিত

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.