Advertisement
জুমবাংলা ডেস্ক: বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সংসদ ভবনের বিভিন্ন প্রয়োজনীয় স্থাপনার সংস্কার ও নতুন ভবন নির্মাণ কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, সকলের প্রচেষ্টায় খুব অল্প সময়ে জাতীয় সংসদ ভবন ও সংসদ ভবন সংলগ্ন এলাকার নিরাপত্তা কাজে নিয়োজিত নিরাপত্তা সদস্যদের এবং গণপূর্ত বিভাগের কর্মচারীদের জন্য ডরমিটরি ভবন ২টি নির্মাণ সম্ভব হয়েছে যা আনন্দের।

আজ জাতীয় সংসদ ভবন ও সংসদ ভবন সংলগ্ন এলাকার নিরাপত্তা কাজে নিয়োজিত নিরাপত্তা সদস্যদের এবং গণপূর্ত বিভাগের কর্মচারীদের জন্য রাজধানীর খামাড়বাড়িতে নবনির্মিত ডরমিটরি ১ ও ২-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট মোঃ শামসুল হক টুকু ও চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে স্পিকার ফিতা কেটে নবনির্মিত ডরমিটরির শুভ উদ্বোধন করেন।

এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান স্পিকার।

স্পিকার বলেন, ‘বাংলাদেশ জনবহুল দেশ বিধায় বসবাসের জন্য জায়গার সুষ্ঠু ব্যবহার খুবই জরুরি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে গ্রামের প্রত্যন্ত অঞ্চলেও ভূমিহীন-গৃহহীনদের ঘর নির্মাণ কার্যক্রম বাস্তবায়ন করছেন, যা বিশ্বদরবারে প্রশংসিত হয়েছে। যারা সংসদ নিরাপত্তা কাজে নিয়োজিত আছেন, তাদের জন্য এরূপ ডরমিটরি ভবন নির্মাণ খুবই প্রেরণাদায়ক। তারা এখন উৎসাহ নিয়ে দ্বিগুণ উদ্যমে দায়িত্ব পালন করতে পারবেন।’

সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব (এ এস) মোঃ নূরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ শহিদুল্লাহ খন্দকার বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে মোঃ সাইফুজ্জামান এমপি, নাহিদ ইজাহার খান এমপি, নার্গিস রহমান এমপি প্রমুখ, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংসদ সচিবালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.