স্পোর্টস ডেস্ক : বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সম্প্রতি যমুনা টিভির সাথে পঞ্চপাণ্ডব, সভাপতি হিসেবে নিজের মেয়াদকাল, ডমিঙ্গো-নান্নুর মেয়াদ, সাকিবের অধিনায়কত্ব-এমন বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন। সেখানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, সংসার নাকি সাকিব; কোনটি সামলানো বেশি কঠিন। এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, ও (সাকিব) যাই করে, প্রকাশ্যে করে।

সংসার নাকি সাকিব, কোনটি সামলানো কঠিন; প্রশ্নের জবাবে যা বললেন পাপন
ফাইল ছবি
Advertisement

একটি গণমাধ্যমের সাথে আলাপচারিতায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, সাকিব খুবই সোজাসাপ্টা বলে ও করে। লুকিয়ে করে না। ও যা বলে বা কী চায়, তা আমি স্পষ্ট বুঝতে পারি। ও যদি বলে খেলতে চাই না, তাহলে আমি বলে দেই, খেলো না। আর যদি বলি খেলতে হবে, তাহলে খেলবে। সাকিব যদি বলে খেলবে, তাহলে মন দিয়ে খেলবে। আর এই জিনিসটাই খুব গুরুত্বপূর্ণ।

বিসিবি সভাপতি আরও বলেন, আমি কখনো দেখিনি যে সাকিব এমন কিছু বলছে যা ও মন থেকে বিশ্বাস করে না। যদিও আমি সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ওর বিরুদ্ধেই নিয়েছিলাম একটা সময়। কিন্তু ওর যে বিষয়টা সবচেয়ে ভালো লাগে তা হচ্ছে, সাকিব খুবই সোজাসাপ্টা ও পরিষ্কারভাবে কথা বলে। ওকে নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগতে হয় না। সূত্র : যমুনা টিভি

প্রথমবারের মতো ক্যামেরায় রানি মুখার্জির মেয়ে, কিউটনেস-এ টেক্কা দেবে তৈমুরকে

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.