Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home স্লাইডার সংস্কার ইস্যুতে বিএনপি কোনো লুকোচুরি করেনি, ‘জুলাই সনদ’ রক্ষা আমাদের নৈতিক দায়িত্ব: তারেক রহমান
জাতীয় স্লাইডার

সংস্কার ইস্যুতে বিএনপি কোনো লুকোচুরি করেনি, ‘জুলাই সনদ’ রক্ষা আমাদের নৈতিক দায়িত্ব: তারেক রহমান

By Arif Armanজানুয়ারি 31, 20263 Mins Read

জুলাই সনদ

Advertisement
সংস্কার ইস্যুতে বিএনপি কোনো ধরনের লুকোচুরি করেনি বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বিএনপি যে ‘জুলাই সনদে’ স্বাক্ষর করেছে, সেই সনদকে অবশ্যই সম্মান করতে হবে। আবু সাঈদ ও চট্টগ্রামের ওয়াসিমসহ প্রায় ১ হাজার ৪০০ শহীদ যে স্বপ্ন নিয়ে জীবন উৎসর্গ করেছেন, সেই জুলাই সনদ রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাত পৌনে নয়টায় রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপি আয়োজিত বিভাগীয় জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় সভাপতিত্ব করেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু।

তারেক রহমান বলেন, রংপুর শহীদ আবু সাঈদের পবিত্র রক্তে রঞ্জিত। জুলাইয়ের পরিবর্তন ধরে রাখতে হলে জনগণকে সামনের কাতারে এসে দাঁড়াতে হবে। সামনের কাতারে দাঁড়ানোর অর্থ হলো নিয়মতান্ত্রিক পথে গণতন্ত্রের যাত্রা শুরু করা। এজন্য দেশের আইন ও সংবিধান অনুযায়ী যে নির্বাচন হচ্ছে, তাতে সবাইকে ঘর থেকে বের হয়ে অধিকার প্রয়োগ করতে হবে।

তিনি আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি সংস্কারের পক্ষে গণভোটে ‘হ্যাঁ’-তে রায় দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে ভোটের দিন কোনো ষড়যন্ত্র যেন না হয়, সে জন্য সকাল থেকে ভোটকেন্দ্রে উপস্থিত থাকার আহ্বান জানান তিনি।

জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে তারেক রহমান বলেন, একটি দল আমাদের সঙ্গে পাঁচ বছর সরকারে ছিল, তাদের মন্ত্রীও ছিল। তখন আমরা ভালো ছিলাম, এখন নাকি খারাপ। প্রশ্ন হলো—আমরা যদি খারাপই হই, তাহলে তারা কেন পাঁচ বছর আমাদের সঙ্গে ছিল?

তিনি বলেন, বাংলাদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান—সব ধর্মের ভোটারদের ভোরে ভোটকেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়াতে হবে। নিশিরাত বা ডামি নির্বাচনের দিন শেষ হয়েছে উল্লেখ করে তিনি জনগণকে অধিকার প্রয়োগে সজাগ থাকার আহ্বান জানান।

মাদারীপুরে দুই গ্রুপের সংঘর্ষে ৩০ ককটেল বিস্ফোরণ

রংপুরের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, রংপুরকে অনেকেই গরিব অঞ্চল বললেও এটি অত্যন্ত সম্ভাবনাময় এলাকা। এখানে প্রাকৃতিক সম্পদ ও কৃষিভিত্তিক বিপুল সম্ভাবনা রয়েছে। কয়লা ও কৃষিজাত সম্পদ সঠিকভাবে কাজে লাগাতে পারলে এই অঞ্চলের চিত্র পাল্টে দেওয়া সম্ভব। তিনি বলেন, রংপুর বিভাগে কৃষিজাত পণ্যের শিল্পকারখানা গড়ে তোলা হবে, ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দেওয়া হবে এবং আইটি প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট মেয়াদে কর ছাড় দেওয়া হবে, যাতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়।

কৃষক ও নারীদের কল্যাণে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে, কৃষি কার্ড চালু করা হবে এবং অন্তত এক ফসলের বীজ ও কীটনাশক বিনামূল্যে দেওয়া হবে। পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড’ চালুর মাধ্যমে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা হবে। তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও খাল খনন প্রকল্পের কথাও উল্লেখ করেন।

সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর) অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু প্রমুখ। এর আগে রংপুর বিভাগের ৩৩টি আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীরাও বক্তব্য দেন।

এর আগে বিকেলে তারেক রহমান রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের গ্রামের বাড়িতে যান। সেখানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Arif Arman

    Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.

    Related Posts
    ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি

    ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি আবেদন শুরু

    জুন 10, 2026
    কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্র

    পানি স্বল্পতায় কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত

    জুন 10, 2026
    প্রধানমন্ত্রী

    বিশ্বমঞ্চে শীর্ষ শান্তিরক্ষী দেশ হিসেবে গৌরব অর্জন করেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

    জুন 10, 2026
    Latest News
    ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি

    ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি আবেদন শুরু

    কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্র

    পানি স্বল্পতায় কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত

    প্রধানমন্ত্রী

    বিশ্বমঞ্চে শীর্ষ শান্তিরক্ষী দেশ হিসেবে গৌরব অর্জন করেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

    ববি হাজ্জাজ

    প্রাথমিক বিদ্যালয়ে শিল্প ও সংস্কৃতি পাঠ্যবই চালুর উদ্যোগ: ববি হাজ্জাজ

    শামা ওবায়েদ

    বর্তমান সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি অনুসরণ করছে: শামা ওবায়েদ

    গ্যাং সাপ্রেশন ফোর্স

    হাইতির ‘গ্যাং সাপ্রেশন ফোর্স’-এ অংশ নেবে বাংলাদেশ, জানালেন সেনাপ্রধান

    পুলিশের গাড়ি

    পুলিশের জন্য ১৮২ কোটি টাকার গাড়ি কেনার সিদ্ধান্ত

    নাসির-তামিমা

    বিয়ে বিতর্ক, মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা

    পে-স্কেল

    পে-স্কেল কার্যকরে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান সরকারি কর্মচারীরা

    জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

    জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হচ্ছে আজ

     

    Inews

    ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa