Advertisement

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরবঙ্গের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার বিষয়ে যে কথা বলেছেন, এ কথাটা বাংলাদেশের মানুষের গণরায়, গণভোটকে তিরস্কার করা হয়েছে। এই একই ভাষ্য যদি বিএনপির হয়, আমরা মনে করবো বিএনপির প্রতি আগামীতে জনগণের এ আস্থা আর থাকবে না। ফলে আগামী ৫ বছর ক্ষমতায় টিকে থাকাটাও তাদের জন্য খুব কঠিন হয়ে পড়বে।

সংস্কার পরিষদে শপথ

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে আশুলিয়ার বগাবাড়িতে নির্বাচন-পরবর্তী সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও নেতাকর্মীদের দিক-নির্দেশনা প্রদানের জন্য আয়োজিত সাংগঠনিক সভায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, তারা যদি বলে এই শপথ নেওয়া সংবিধানে নেই, তাহলে তাদের এই ২০২৬ সালের নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় আসাটাওতো সংবিধানের কোথাও নেই। তাহলে ওই নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়াটাও সংবিধানের কোথাও নেই। তাহলে এই বাংলাদেশে যে জুলাইয়ে যে অভ্যুত্থান হলো, যেই অভ্যুত্থানের প্রেক্ষাপটে প্রত্যেকটা ঘটনা ঘটলো, এই জুলাইয়ের অভ্যুত্থানতো সংবিধানের কোথাও নেই।

সাংগঠনিক সভার বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচনের আগে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে উত্তরাঞ্চলের প্রত্যেকটি আসনের প্রার্থীদের কাছে আমার যাওয়া উচিত ছিল। অন্তত যে আসনগুলোতে আমাদের প্রার্থী আছে; সেই আসনগুলোতে আমার যাওয়া প্রয়োজন ছিলো। কিন্তু আমি নিজেও প্রার্থী হওয়ায় তা সম্ভব হয়নি। কোথাও হয়তো আমরা জয়ী হয়েছি, কোথাও হতে পারিনি। নির্বাচনে নেতাকর্মীরা দিনরাত পরিশ্রম করেছে, তাদের সঙ্গে দেখা করাটা জরুরি।

জান দেবো কিন্তু জুলাই দেব না: ব্যারিস্টার আরমান

আয়োজিত সাংগঠনিক সভায় ঢাকা-১৯ আসন থেকে জাতীয় নির্বাচনে অংশ নেওয়া জামায়াতসমর্থিত ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী দিলশানা পারুলসহ এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.