
আজ (১৮ জানুয়ারি) সন্ধ্যায় নিজের ফেসবুক টাইমলাইনে পোস্ট করা এক স্ট্যাটাসে তিনি এই অনুরোধ জানান। নিচে তাঁর ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-
‘সকল মা’র প্রতি সনির্বন্ধ অনুরোধ ;
আপনি মা। আপনার সন্তান আপনার পবিত্র গর্ভ থেকে জন্ম নিয়েছে।
আপনার ছেলে সন্তানকে নারীর প্রতি সম্মান করতে শেখানোর প্রথম দায়িত্ব আপনার। মা সন্তানের প্রথম ও শ্রেষ্ঠ শিক্ষক। পিতা, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ আপনার চেয়ে বড় শিক্ষক নয়।
অনুগ্রহ করে আপনার ছেলে সন্তানকে সকল নারীর প্রতি সম্মান করতে শেখান।
আপনার কন্যা সন্তানকে দয়া করে অবহেলা করবেন না। কন্যাকে দ্বিতীয় শ্রেণীর মানুষ হিসেবে গণ্য করবেন না। তাকে শৈশব থেকেই দুর্বল, বঞ্চিত ও দলিত হিসেবে গড়ে তুলবেন না।
আপনার ছেলে ও মেয়ে-উভয় সন্তানকে সম মর্যাদায় ধর্মীয়, মানবিক ও নৈতিক গুণাবলী সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে তুলুন, প্লিজ…….’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



