Advertisement

জুমবাংলা ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, করোনা মহামারির মাঝেও নাগরিক সেবা পৌঁছে দিতে আমরা দৃঢ় প্রত্যয়ী।

তিনি বলেন, নির্বাচনী ইশতেহারে আমি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমকে ঢেলে সাজানোর ওয়াদা করেছিলাম। সেই আলোকে আজ থেকে আমরা নতুন আঙ্গিকে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু করছি। এই কার্যক্রমের আওতায় এখন থেকে ৭৫টি ওয়ার্ডে একসঙ্গে সন্ধ্যা ৬টা থেকে বর্জ্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে এবং সকাল ৬টার মধ্যে এই শহর পরিষ্কার-পরিচ্ছন্ন নগরী হিসেবে আত্মপ্রকাশ করবে। আমি বিশ্বাস করি, একদিন ঢাকা শহর শুধু বাংলাদেশের মধ্যেই নয়, বিশ্বের বুকেও একটি পরিচ্ছন্ন নগরী হিসেবে প্রতিষ্ঠিত পাবে।

বুধবার (১৫ জুলাই) রাতে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর রোডে নতুন আঙ্গিকে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধনকালে এসব কথা বলেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

তাপস বলেন, সন্ধ্যা ৬টা থেকে আমাদের প্রাথমিক বজ্য সংগ্রহ সেবাদানকারীরা (প্রাইমারি কালেকশন সার্ভিস প্রোভাইডার-পিসিএসপি) বাসাবাড়ি ও গৃহস্থালি থেকে রাত ১০টার মধ্যে বর্জ্য সংগ্রহ করে আমাদের নির্ধারিত কন্টেইনার বা অন্তর্বর্তীকালীন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রে (সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন-এসটিএস) নিয়ে যাবে এবং রাত ১০টা থেকে ভোর ৬টার মধ্যে আমরা সব বর্জ্য মাতুয়াইলের ল্যান্ডফিলে নিয়ে যাব। একই সঙ্গে, রাত ৯টা থেকে ভোর ৫টার মধ্যে আমাদের পরিচ্ছন্নতাকর্মীরা সকল রাস্তা ঝাড় দেবে। তারপর প্রয়োজনীয়তা অনুসারে মূল সড়কগুলোতে পানি ছিটানো হবে। তাই, নতুন এ কার্যক্রমের আওতায় সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টার মধ্যে আমরা বর্জ্য ব্যবস্থাপনা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শেষ করব।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. ইমদাদুল হক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মো. বদরুল আমিন, ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম বাবলা, সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর শিরিন গাফফার প্রমুখ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.