Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা শচীনকে সম্মান না দেওয়ার পরিণাম হাড়েহাড়ে টের পেলেন অজি ক্রিকেটার
ক্রিকেট (Cricket) খেলাধুলা

শচীনকে সম্মান না দেওয়ার পরিণাম হাড়েহাড়ে টের পেলেন অজি ক্রিকেটার

By Saiful IslamJuly 31, 2022Updated:July 31, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক : ২৪ বছর পর ফের ক্রিকেটের অন্তর্ভুক্তি হয়েছে কমনওয়েলথ গেমসে। ৯৮-তে ছিল পুরুষদের ক্রিকেট। এবার বার্মিংহ্যামে ২০২২-এ মহিলাদের ক্রিকেট। এক ঐতিহাসিক সন্ধিক্ষণের সামনে দাঁড়িয়ে ছিল হরমনপ্রীত কউরের ভারত। গত শুক্রবার মেগ ল্যানিংয়ের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এজবাস্টনে ভারত কমনওয়েলথ অভিযান শুরু করেছিল। মাঠে নামার আগে শচীন টেন্ডুলকার হরমনপ্রীতদের শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছিলেন। শচীন লিখেছিলেন, “কমনওয়েলথে ক্রিকেট ফিরে এসেছে, দেখে দারুণ লাগছে। আশা করি এই সুন্দর খেলা নতুন দর্শক পাবে। ভারতীয় মহিলা ক্রিকেট দলকে কমনওয়েলথের জন্য অনেক শুভেচ্ছা।”
শচীনকে সম্মান না দেওয়ার পরিণাম হাড়েহাড়ে টের পেলেন অজি ক্রিকেটার

Advertisement

এই টুইটে এসে অজি তারকা ব্যাটার মার্নাস লাবুশানে লেখেন, “একমত শচীন। অস্ট্রেলিয়া বনাম ভারতের ম্যাচ দারুণ ওপেনার হতে চলেছে।” কিংবদন্তি শচীনকে লাবুশানে কীভাবে শুধু শচীন বললেন! কেন তিনি শচীন স্যার বললেন না! শচীনকে যথাযথ সম্মান না দেওয়ায় সোশ্যাল মিডিয়ায় নেটাগরিকরা লাবুশানেকে ধুয়ে দিলেন। কেউ এও বললেন যে, “শচীন যখন অভিষেক করেছিলেন, তখন তুমি ন্যাপি পরে ঘুরতে!”

Wonderful to see cricket back in the Commonwealth Games.
Hope this takes our beautiful game to newer audiences. Best wishes to @BCCIWomen’s team for their #CWG22 campaign.

— Sachin Tendulkar (@sachin_rt) July 29, 2022

অস্ট্রেলিয়ার কাছে প্রথম ম্যাচেই যদিও হেরে যায় টিম ইন্ডিয়া। ২০ ওভারের ম্য়াচে প্রথম ব্যাট করে ভারত ৮ উইকেট হারিয়ে ১৫৪ রান তোলে। জবাবে এক ওভার হাতে রেখে অস্ট্রেলিয়া ৩ উইকেটে ম্যাচ জিতে নেয়।এদিন স্মৃতি মন্ধনা ও শেফালি বর্মার ওপেন করতে নেমেছিলেন। স্মৃতি ১৭ বলে ২৪ রানের ঝোড়ো ইনিংস চতুর্থ ওভারের মাথায় উইকেট দিয়ে আসেন। এরপর শেফালির হাত শক্ত করতে নেমেছিলেন ইয়াস্তিকা ভাটিয়া। কিন্তু মাত্র ৮ রান করে তিনি আউট হয়ে যান। চারে নামেন ক্যাপ্টেন হরমনপ্রীত। শেফালি ৩৩ বলে ৪৮ রানের মারকাটারি ইনিংস খেলে ফিরে যান ডাগআউটে। হরমনপ্রীতের ব্যাট থেকে আসে ৩৪ বলে ৫২ রানের ঝকঝকে ইনিংস। জেমিমা রডরিগেজ করেন ১১। এরপর আর কোনও ব্যাটারই দুই অঙ্কের রান স্পর্শ করতে পারেননি ভারতের হয়ে। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৫৪ রান তোলে ইন্ডিয়া।অজিদের হয়ে জেস জোনাসিন ৪টি ও মেগ স্কুট নেন ২ উইকেট।

ভারতের এই রান তাড়া করতে নেমে রীতিমতো ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল অস্ট্রেলিয়া। ৪৯ রানে দলের ৫ উইকেট চলে গিয়েছিল। সৌজন্যে হিমাচলের জোরে বোলার রেনুকা সিং। একাই তুলে নেন চার উইকেট। কিন্তু ভারতের জয়ের স্বপ্ন বানচাল করে দেন ছয়ে ব্যাট করতে নামা অ্যাশলে গার্ডনার। দলের প্রয়োজনে জ্বলে ওঠেন তিনি। ৩৫ বলে অপরাজিত ৫২ রানের ইনিংস খেলেন তিনি। তাঁকে সঙ্গ দেন গ্রেস হ্যারিস। ২০ বলে ৩৭ রান করেন তিনি। ভারত যে চাপটা অজিদের ওপর শুরুতে রেখেছিল। সেই চাপটাই উধাও হয়ে গিয়েছিল গার্ডনার-হ্যারিসের ব্যাটে। হ্যারিস আউট হওয়ার পর নয়ে নামা অ্যালানা কিং ১৬ বলে ১৮ রানের অপরাজিত ইনিংস খেলে অনায়াসে ম্যাচ বার করে আনেন অজিদের জন্য। আগামী ৩১ জুলাই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলবে ভারত। সেই ম্যাচও এজবাস্টনে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
আর্জেন্টিনার প্রতিপক্ষ

আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া সম্পর্কে যা জানা জরুরি

June 22, 2026
আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

June 22, 2026
জিলেট

বিশ্বকাপে এবার লোগো ঢেকে রাখার অভিনব কৌশল দেখাল জিলেট

June 22, 2026

Latest News

আর্জেন্টিনার প্রতিপক্ষ

আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া সম্পর্কে যা জানা জরুরি

আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

জিলেট

বিশ্বকাপে এবার লোগো ঢেকে রাখার অভিনব কৌশল দেখাল জিলেট

স্কালোনি

পানিবিরতি ম্যাচের ছন্দ নষ্ট করছে : স্কালোনি

Messi-Record

মাঠে নামলেই যে সব রেকর্ড ভাঙার সুযোগ মেসির সামনে!

news

মায়ের সঙ্গে পুনর্মিলনে অশ্রুসিক্ত কেপ ভার্দের গোলরক্ষক

trophy

এবারের বিশ্বকাপে ভাঙতে পারে যত রেকর্ড

Worldcup

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

Sports

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

tunisia

এক হালি গোল খেয়ে বিশ্বকাপ থেকে তিউনিসিয়ার বিদায়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa