Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সচিবালয়ে নতুন করে অস্থিরতা, অনুমোদন হচ্ছে না কার্যবিবরণী
জাতীয়

সচিবালয়ে নতুন করে অস্থিরতা, অনুমোদন হচ্ছে না কার্যবিবরণী

By Saumya SarakarNovember 26, 20242 Mins Read

সচিবালয়ে নতুন করে অস্থিরতা, অনুমোদন হচ্ছে না কার্যবিবরণী

Advertisement
জুমবাংলা ডেস্ক : সচিবালয়ে সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব, উপ-সচিব এবং যুগ্নসচিব পদে পদোন্নতির জন্য ক্যাডার বহির্ভূতদের এক তৃতীয়াংশ পদ সংরক্ষণের লক্ষ্যে সচিবালয় কর্মচারীদের দাবির প্রেক্ষিতে গত ৬ নভেম্বর আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। প্রায় ১৯ দিন অতিবাহিত হলেও উক্ত সভার কার্যবিবরণী এখনো অনুমোদন হয়নি।

মন্ত্রিপরিষদ বিভাগ ও অর্থ বিভাগের প্রতিনিধি নানা অজুহাতে কালক্ষেপণ ও তালবাহানা অব্যাহত রাখায় কর্মচারীদের মনে ক্ষোভ, হতাশা ও অস্থিরতার সৃষ্টি হয়েছে। পরে অর্থ বিভাগের যুগ্মসচিব ড, নাদিরা সুলতানার রুমে দেখা করার চেষ্টা করলে তিনি রুমের দরজা বন্ধ করে দেন।

গতকাল সোমবার বেলা ১১টায় বিভিন্ন মন্ত্রণালয়ের কয়েক শতাধিক কর্মচারী জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংগঠিত হয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের (এপিডি) দপ্তরে ক্ষোভ ও হতাশার কথা জানান। পরবর্তীতে অর্থ বিভাগে গিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের ক্ষোভের কথা জানান এবং বিষয়গুলো আশু নিরসনের জন্য অনুরোধ করেন। বাংলাদেশ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পদনাম পরিবর্তন সংক্রান্ত গত ১৪ আগস্টের প্রস্তাবের ওপর এখনো কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। বিধি অনুবিভাগের চাহিদা মোতাবেক স্বয়ংসম্পূর্ণ প্রস্তাব প্রণয়ন না করায় কর্মচারীদের মাঝে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। বিষয়টি দ্রুত সুরাহা না করা হলে কর্মচারীদের ক্ষোভ দিন দিন বাড়তে থাকবে বলে মনে করা হচ্ছে।

সহকারী সচিব পদে ২২৪টি প্রাপ্য পদ রয়েছে। এছাড়া সিনিয়র সহকারী সচিব-৫৬টি, উপসচিব-৫৯টি এবং যুগ্ম-সচিব পদে ৩১টি পদ রয়েছে। খসড়া কার্যবিবরণীতে পদ সংরক্ষণের জন্য সম্ভাব্য সুপারিশ করা হয়েছে- সহকারী সচিব-৬৪টি, সিনিয়র সহকারী সচিব-১১টি, উপসচিব-৬টি।

বর্তমানে সংরক্ষিত পদ রয়েছে সহকারী সচিব-২৯২টি, সিনিয়র সহকারী সচিব-৭৮টি ও উপসচিব ৯টি। এছাড়া জাতীয় নবম পে-স্কেল ঘোষণা, পূর্বের ন্যায় টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনবর্হাল, মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ন্যায় সচিবালয়ে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের সচিবালয় ভাতা, ১০০ ভাগ পেনশন পুনবর্হাল এবং পেনশন গ্র্যাচুইটির হার ১:৫০০ টাকা অবিলম্বে বাস্তবায়নের জন্য সরকারের প্রতি অনুরোধ জানানো হয়।

নাহিদ ইসলাম : দেশে পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরির চেষ্টা হচ্ছে

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
সৌদি যুবরাজের চিঠি

তারেক রহমানকে সৌদি যুবরাজের চিঠি, সফরের আমন্ত্রণ

July 6, 2026
electricity

অতিরিক্ত বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের নতুন বার্তা

July 6, 2026
ব্রাহমা গরু

ব্রাহমা গরু ও সাদিক অ্যাগ্রোর নানা দুর্নীতি: ১৩৩ কোটি টাকার মামলা, টিকল দেড় কোটি

July 6, 2026

Latest News

সৌদি যুবরাজের চিঠি

তারেক রহমানকে সৌদি যুবরাজের চিঠি, সফরের আমন্ত্রণ

electricity

অতিরিক্ত বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের নতুন বার্তা

ব্রাহমা গরু

ব্রাহমা গরু ও সাদিক অ্যাগ্রোর নানা দুর্নীতি: ১৩৩ কোটি টাকার মামলা, টিকল দেড় কোটি

ভক্ত

কক্সবাজারে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল স্বরাষ্ট্রমন্ত্রীর ভক্তের

বন্যার পূর্বাভাস

চলতি সপ্তাহে দেশের ৫ জেলায় বন্যার পূর্বাভাস

এলজিআরডি মন্ত্রী

কাজের অর্ধেকই খেয়ে ফেলেছে ফ্যাসিস্ট সরকার : এলজিআরডি মন্ত্রী

PM

প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনকে কেপিআই ঘোষণা

আয়কর রিটার্ন অডিট

আয়কর রিটার্ন অডিটের তালিকায় নাম আসা কি ভয়ের কিছু?

finance minister

সব নাগরিককে ডিজিটাল সেবার আওতায় আনতে হবে : অর্থমন্ত্রী

পে স্কেল

নতুন পে স্কেল একবারেই বাস্তবায়ন করা হবে

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa