
দেবশ্রী বিশ্বাস সঞ্চিতাকে জীবন সঙ্গী করার পরপরই তাঁর ব্যাটের ভাষা বদলে গেছে। রান আসছে দেদারসে, শটসও খেলছেন যেভাবে চাইছেন। এক বিয়েই তাকে মাঠে ও মাঠের বাইরে বদলে দিয়েছে। করে তুলেছে আরো পরিপক্ক।
২০১৯ সালে সাদা পোশাকে তিন ম্যাচে লিটনের সর্বোচ্চ রান ৩৩। ওয়ানডেতে ৯ ম্যাচে অপরাজিত ৯৪। আর টি-টোয়েন্টিতে ৭ ম্যাচে সর্বোচ্চ খেলেছেন ৩৮ রানের ইনিংস। কিন্তু বঙ্গবন্ধু বিপিএলে তার ব্যাট যেন থামছেই না। ১২ ম্যাচে তিন ফিফটিতে তার সংগ্রহ ৪২২ রান। স্ট্রাইক রেটও বেশ সন্তোষজনক (১৩৯.৭৩। যেভাবে রান ব্যাটিং রথ ছুঠিয়েছেন তাতে টুর্নামেন্ট শেষে সেরা সংগ্রাহকের তালিকায় একে দুইয়ে থাকলেও অবাক হওয়ার কিছুই থাকবে না। আর এই উড়ন্ত পারফরম্যান্সের পেছনে প্রেরণা হিসেবে স্ত্রী দেবশ্রীকেই মানছেন এই রাজশাহী ওপেনার।
শনিবার (১১ জানুয়ারি) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে তিনি একথা জানান।
লিটন বলেন, ‘আমি খুব ভাগ্যবান যে কম বয়সে বিয়ে করতে পেরেছি। বিয়ে জিনিসটা আমার পরিপক্ক লেভেলটা বাড়িয়ে দিয়েছে। এটা আমি অনুভব করি। জানি না কে কিভাবে অনুভব করে। ওই জিনিসটাই অনুভব করছি। আমি যখন ২০১৬-১৭ তে খারাপ ক্রিকেট খেলেছি তখন জাতীয় দলের বাইরে ছিলাম। আমি কিন্তু অফ ফর্মে থাকিনি। ওই জায়গায় আমি অনেক কিছু শিখেছি। ঠেকেছি প্লাস শিখেছি। ওটা আমাকে অনেক সাহায্য করেছে। আবার বিয়ের পর আবার ম্যাচিউরিটি লেভেল বেড়েছে। সেটা ক্রিকেট হোক। মাঠে হোক বা মাঠের বাইরে হোক। সবকিছুতেই।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



