Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা সত্যি হল মাশরাফির কথা, হাসল তামিমের ব্যাট
ক্রিকেট (Cricket) খেলাধুলা

সত্যি হল মাশরাফির কথা, হাসল তামিমের ব্যাট

By Saiful IslamDecember 13, 20193 Mins Read

সত্যি হল মাশরাফির কথা, হাসল তামিমের ব্যাট

Advertisement
স্পোর্টস ডেস্ক : ‘তামিমকে নিয়ে চিন্তার কিছুই নেই। কারণ সে বারবার প্রমাণ করেছে, দেখিয়ে দিয়েছে নিজের জাত-মান। কাজেই আমি মোটেও ভাবি না। সে গত বিপিএলেও অন অ্যান্ড অফ রান করে ফাইনালে গিয়ে খেলেছে এক অতিমানবীয় ইনিংস। শেষ পর্যন্ত বিপিএলের গত আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে ঠিক জ্বলে উঠে কি দুর্দান্ত ব্যাটিংটাই না করেছিল তামিম। তার ব্যাট থেকেই বেরিয়ে এসেছিল ট্রফি জেতানো ইনিংস (৬১ বলে ১৪১ নট আউট ১০ চার ১১ ছক্কা )।’

গতকাল (বৃহস্পতিবার) রাতে রাজশাহীর কাছে ৯ উইকেটে চরমভাবে হারের পর সংবাদ সম্মেলনে কথা বলতে এসে তামিম ইকবাল সম্পর্কে এমন মন্তব্যই করেছিলেন তামিমের অগ্রজপ্রতিম ক্রিকেটার জাতীয় দলের অধিনায়ক এবং এবারের বিপিএলে তামিমের দল ঢাকা প্লাটুনের ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা। বোঝাই গিয়েছিল তামিমের প্রতি তার আস্থা ও বিশ্বাস কত প্রবল।

২৪ ঘন্টা পুরো হয়নি। তার আগেই তামিম সে কথার প্রমাণ দিলেন। জানিয়ে দিলেন আমি আবার হারানো ছন্দে। মাঝে একটু খারাপ সময় কেটেছে। তবে আবার নিজেকে ফিরে পেয়েছি। শুক্রবার রাতে তামিমের ব্যাটের দ্যুতিতে উজ্জ্বল ক্রিকেটের সেই চিরন্তন সত্য, ‘ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পারমানেন্ট।’

আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে তামিমের ব্যাট দ্যুতি ছড়ালো। জাতীয় দল এবং ঘরোয়া ক্রিকেট মিলে ৯ ম্যাচ পর আবার ফিফটি চট্টগ্রামের খান পরিবারের ছোট খান সাহেবের ব্যাটে। অথচ সেই বিশ্বকাপের সময় থেকে খারাপ সময় শুরু হয়েছে। ঠিক ২৪ ঘন্টা আগে এই শেরে বাংলায় রাজশাহীর বিপক্ষে ম্যাচেও ব্যাট কথা বলেনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬২ রানের ইনিংসটি ছাড়া এবার ক্রিকেটের বিশ্ব আসরে হাসেনি তামিম ইকবালের ব্যাট। ঐ আসরে পরের তিন ম্যাচে আফগানিস্তান (৩৬), ভারত (২২) আর পাকিস্তানের ( ৮) সঙ্গেও রান পাননি দেশসেরা ওপেনার। তারপর শ্রীলঙ্কার বিপক্ষে মাশরাফি আহত হয়ে পড়ায় ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে তিন ওয়ানডে সিরিজে রীতিমত খারাপ খেলেছেন। তিন ম্যাচের দুটিতেই দুই অংকে পৌঁছাতে পারেননি। রান মোটে ২১ (০, ১৯ ও ২)।

সেটাই শেষ নয়। খারাপ সময় কাটেনি ঘরোয়া ক্রিকেটেও। দেশের প্রথম শ্রেণির ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর জাতীয় লিগের এক ম্যাচ খেলে ভাল খেলার সম্ভাবনা জাগিয়েও (৩০ ও ৪৬) লম্বা ইনিংস খেলতে পারেননি। বিপিএলের প্রথম ম্যাচে কাল (বৃহস্পতিবার) রাজশাহীর বিপক্ষে আবু জায়েদ রাহির বলে কভারে আফিফ হোসেন ধ্রুবর হাতে ক্যাচ দিয়ে ফিরে গিয়েছিলেন ৫ রানে।

আজ যেন ধনুক ভাঙ্গা পণ করেই নেমেছিলেন, অনেক হয়েছে। এবার কিছু একটা করতেই হবে। শুরুতে তাই নিজেকে গুটিয়ে রেখে সতর্ক-সাবধানি সূচনা। অবশ্য সৌম্য সরকার ক্যাচ ফেলে না দিলে ডাবল ফিগারেও পৌঁছানো সম্ভব হতো না। ৫ রানে পেসার আল আমিন হোসেনের বলে পুল করতে গিয়ে ক্যাচ তুলে দিয়েছিলেন। কিন্তু সৌম্য সরকার ছুটে গিয়েও বল তালুবন্দী করতে পারেননি।

এরপর ডাবল ফিগারে গেলেন ১৭ বলে। এক সময় স্ট্রাইক রেট ৫০’র নিচে। ১৬ বলে ৭ রান থাকা অবস্থায় প্রথম বাউন্ডারি হাকিয়ে দুই অংকে পৌঁছানো। তারপর হাফ সেঞ্চুরি পূরণ করলেন ৪০ বলে, তিন বাউন্ডারি ও দুই ছক্কায়। সৌম্য সরকারের স্লো মিডিয়াম আর বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম নয়নকে সোজা ব্যাটে ছক্কা হাঁকিয়ে নিজেকে ফিরে পাওয়া। তারপর আউট হবার আগ পর্যন্ত খেলেছেন নিজের মত।

কুমিল্লা ওয়ারিয়র্স অধিনায়ক দাসুন শানাকাকে ছক্কা মেরে পৌঁছে গেলেন ৭০’র ঘরে। একই বোলারের অফস্ট্যাম্পের অনেক বাইরের বলকে অফসাইডে তুলে মারতে গিয়ে ডিপ কভারে ক্যাচ দিয়ে ফেরা তামিম যখন সাজঘরের পথে, তখন তার নামের পাশে ৭৪ (৫৩ বলে ৬ চার ও ৪ ছয়) রানের এক ঝলমলে ইনিংস।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
বিশ্বকাপ

২০২৬ বিশ্বকাপে প্রথম সাত বিদায়ী দল কারা? এক নজরে তালিকা

June 25, 2026
মরিনহো

‘রিয়াল খেলোয়াড়রা হারুক’—বিশ্বকাপ নিয়ে মজার ইচ্ছা প্রকাশ মরিনহোর

June 25, 2026
ভারত

বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে দাপুটে জয় ভারতের মেয়েদের

June 25, 2026

Latest News

বিশ্বকাপ

২০২৬ বিশ্বকাপে প্রথম সাত বিদায়ী দল কারা? এক নজরে তালিকা

মরিনহো

‘রিয়াল খেলোয়াড়রা হারুক’—বিশ্বকাপ নিয়ে মজার ইচ্ছা প্রকাশ মরিনহোর

ভারত

বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে দাপুটে জয় ভারতের মেয়েদের

জার্মানি

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েও বিড়ম্বনায় জার্মানি, বিশ্বকাপের সূচি নিয়ে ক্ষোভ নাগেলসম্যানের

ভিনিসিয়ুস

‘হেডে গোল করলে উপহার’—আনচেলত্তির বাজি জিতে পুরস্কারের অপেক্ষায় ভিনিসিয়ুস

আর্জেন্টিনার একাদশ

আর্জেন্টিনার একাদশ থেকে বাদ পড়ছেন ৭ তারকা

Worldcup

বিশ্বকাপের প্রতিটি ম্যাচ দেখেই আয় ৫০ হাজার ডলার

ওয়ানডে

জিম্বাবুয়ে সিরিজের ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন লিটন ও মিরাজ

Brazil

ব্রাজিলের শেষ ৩২-এর ম্যাচ কবে, কখন, প্রতিপক্ষ কারা

ভিনিসিয়ুস জুনিয়র

টানা তিন ম্যাচে ম্যাচসেরা ভিনিসিয়ুস জুনিয়র

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa