Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা সন্তানসম্ভবা প্রেমিকাকে রেখে অন্য নারীর প্রেমে নেইমার, অতঃপর
খেলাধুলা

সন্তানসম্ভবা প্রেমিকাকে রেখে অন্য নারীর প্রেমে নেইমার, অতঃপর

By Sibbir OsmanJune 22, 20233 Mins Read

স্পোর্টস ডেস্ক: সন্তানসম্ভবা প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দিকে রেখে ডিজিটাল প্ল্যাটফরমের ইনফ্লুয়েন্সার ফের্নান্দো কাম্পোসের সঙ্গে নাকি প্রেমে মজেছেন ব্রাজিলিয়ান ফুটবল স্টার নেইমার। বাস্তোস আরও দাবি করেন, ব্রুনার সঙ্গে সম্পর্ক নিয়ে একটি ‘চুক্তি’ আছে নেইমারের। পিএসজি তারকা চাইলে অন্য কারও সঙ্গে প্রেম করতে পারবেন। কিন্তু ব্রুনা বিয়ানকার্দি এই দাবি অস্বীকার করে বাস্তোসের বিরুদ্ধে আইনিব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিলেন।

মঙ্গলবার ব্রাজিলিয়ান সংবাদকর্মী এরলান বাস্তোস নেইমারকে নিয়ে একটি গুঞ্জনের কথা জানান।
সন্তানসম্ভবা প্রেমিকাকে রেখে অন্য নারীর প্রেমে নেইমার, অতঃপর

Advertisement

ঘটনাটা অনেক দূর এগিয়ে যাওয়ার পর ইনস্টাগ্রামে খোলা চিঠিটি পোস্ট করেন নেইমার। প্রেমিকা বিয়ানকার্দির সঙ্গে তিনি যে ঠিক কাজ করেননি, সেটাই স্বীকার করেছেন চিঠিতে, ‘ব্রুনা, আমি এটা তোমাদের (বিয়ানকার্দি ও সন্তান) জন্য করছি। অসমর্থনীয় বিষয়কে যৌক্তিক বানানোর চেষ্টা করছি। এটা করার প্রয়োজন ছিল না। কিন্তু তোমাকে আমার জীবনে প্রয়োজন। আমি জানি, এসব ঘটনায় তুমি কতটা ভুগছ এবং কতটা আমার পাশে থাকতে চাও। আমিও তোমার পাশে আছি। আমি ভুল করেছি, তোমার সঙ্গে ঠিক কাজটা করিনি।’

নেইমারের চিঠির এই প্রথম অংশটুকু পড়ে আন্দাজ করে নেওয়া যায় এরলান বাস্তোসের দাবি ঠিক। এ নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ার পর নেইমার সম্ভবত অনুশোচনাবোধ থেকে এই চিঠি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। চিঠির বাকি অংশে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লিখেছেন, ‘বলতে ভয় নেই, আমি প্রতিদিনই ভুল করি। সেটা মাঠ ও মাঠের বাইরে। কিন্তু ব্যক্তিগত জীবনের ভুলগুলো আমি ঘরে বসে পরিবার ও বন্ধুদের সঙ্গে নিয়ে ঠিক করি। আর এসব কিছুই আমার জীবনে অন্যতম বিশেষ মানুষটির জন্য। আর সেই মানুষটি আমার স্বপ্নের নারী, আমার সন্তানের মা। বিষয়টি তার পরিবারকে ক্ষতিগ্রস্ত করেছে, যা এখন আমার পরিবারও।’

ফের্নান্দো কাম্পোসের সঙ্গে সংবাদমাধ্যমে নেইমারের প্রেমের গুঞ্জন চলছে। এ কারণে নিজেদের ভাবমূর্তি যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা বোঝেন নেইমার। আর তাই সে জন্যও ক্ষমা চেয়েছেন, ‘ব্রুনা, নিজের ভুলের জন্য আমি আগেই ক্ষমা চেয়েছি। অকারণে যে গুঞ্জন চলছে সে জন্য। কিন্তু আমি সবার সামনেই স্বীকার করছি, ব্যক্তিগত কোনো বিষয় যখন সামনে চলে আসে, তখন সে বিষয়ে সবার সামনেই ক্ষমা চাওয়া উচিত। তোমাকে ছাড়া আমি নিজেকে ভাবতে পারি না। অবশ্যই সন্তানের প্রতি আমাদের ভালোবাসা এবং যে লক্ষ্য নিয়ে এগোচ্ছি, তাতে সফল হতে পারব। একে অপরের প্রতি ভালোবাসাই আমাদের আরও শক্তিশালী করবে।’

নেইমারের বাবা নেইমার সান্তোস সিনিয়র তার ছেলের এই পোস্টে মন্তব্য করেছেন। সিনিয়রের মন্তব্যটা দার্শনিকসুলভ, ‘এটাই…আমরা সব সময় জীবন থেকে শিখি। অভিনন্দন (ভালোবাসা)।’

গত এপ্রিলে জানা যায়, প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির গর্ভে নেইমারের সন্তান। সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমারের সঙ্গে নিজের ‘বেবি বাম্প’–এর ছবি প্রকাশ করে খবরটি নিশ্চিত করেছিলেন ব্রুনা। সংবাদমাধ্যম জানিয়েছে, ২০২১ সাল থেকে দুজনের মন দেওয়া-নেওয়া শুরু।

Neymar E Bruna Biancardi. ❤️ pic.twitter.com/VrkOtvxpdt

— njdeprê – marlon (@njdmarlon) June 20, 2023


পরের বছর জানুয়ারিতে ইনস্টাগ্রামে আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রেমের কথা জানান নেইমার। যদিও গত আগস্টেই একবার বিচ্ছেদ হয়ে যায় দুজনের। কিন্তু ভালোবাসার টানে পরে দুজনে ফিরে আসেন। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছিল, এ বছরের শুরুতে নতুন করে প্রেম শুরু করেন নেইমার ও ব্রুনা।

শুধুমাত্র জিমের ছবি দিয়ে ১০ কোটি টাকা আয় করেন বিরাট?

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
Brazil

৩ ঘণ্টা বিমানে আটকা ব্রাজিল দল, মায়ামিতে পৌঁছাতে দেরি

June 24, 2026
Worldcup Rolan

বিশ্বকাপে রোনালদোর চার রেকর্ড, ছুঁলেন নতুন উচ্চতা

June 24, 2026
ব্রাজিল-আর্জেন্টিনা

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

June 24, 2026

Latest News

Brazil

৩ ঘণ্টা বিমানে আটকা ব্রাজিল দল, মায়ামিতে পৌঁছাতে দেরি

Worldcup Rolan

বিশ্বকাপে রোনালদোর চার রেকর্ড, ছুঁলেন নতুন উচ্চতা

ব্রাজিল-আর্জেন্টিনা

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

ফিফা

টাইব্রেকারের নিয়ম বদলাতে চায় ফিফা, নতুন প্রস্তাব নিয়ে আলোচনা

গোল্ডেন বুট

গোল্ডেন বুটের দৌড়ে মেসি–এমবাপ্পে–হালান্ড, কে এগিয়ে?

নেইমার

নেইমারকে নিয়ে সুখবর দিয়েও রহস্য রাখলেন আনচেলত্তি

মেসি-রোনালদো

যেখানে পেলে-ম্যারাডোনা-মেসি থাকবে সেখানে রোনালদোর জায়গা নেই

Black

ইংল্যান্ড-ঘানা ম্যাচ চলাকালে স্টেডিয়ামেই চলছিলো ‘কালো জাদু’

ক্রোয়েশিয়া

পানামাকে ১-০ গোলে হারিয়ে ঘুরে দাঁড়াল ক্রোয়েশিয়া

ধারাভাষ্যকার

ফিফা ও রেফারিকে ‘চোর’ বলায় বিশ্বকাপ থেকে ‘বহিষ্কার’ ধারাভাষ্যকার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa