
তবে ঘূর্ণিঝড় ‘মহা’র প্রভাবে খেলা মাঠে গড়ানো নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছিল তা আর নেই বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর।
গুজরাট উপকূল, আহমেদাবাদ ছেড়ে ‘মহা’র গন্তব্য কর্ণাটক, তামিলনাড়ু এবং কেরালার দিকে সরে গেছে। যে কারণে রাজকোটেও কমে এসেছে ঝড়ের প্রকোপ। বুধবার কিছুটা বৃষ্টিপাত হলেও বৃহস্পতিবার সকাল থেকেই রাজকোটে দেখা যাচ্ছে রৌদ্রোজ্জল আবহাওয়া।
তবে বৃষ্টির কারণে পিচের ক্ষতি না হলেও আউটফিল্ড স্লো হওয়ার সম্ভাবনা আছে। ফলে বাউন্ডারি হাঁকানো ব্যাটসম্যানদের জন্য কিছুটা কঠিন হবে। আবার পিচে ঘাস থাকায় বোলাররা বাড়তি সুবিধাও পাবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



