স্পোর্টস ডেস্ক: সদ্য সমাপ্ত বিপিএলের ব্যস্ততা শেষে সপরিবারে ওমরাহ পালন করতে গিয়েছেন মেহেদী হাসান মিরাজ। সম্প্রতি পবিত্র কাবা শরিফের সামনে তোলা নিজেদের একটি ছবি পোস্ট করে টাইগার অলরাউন্ডার শুনিয়েছেন, ন্যায় ও সত্যের পথে থাকার কথা।

Advertisement
গতকাল শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সপরিবারে ওমরা পালনে ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে মেহেদী মিরাজ লিখেছেন, ‘আল্লাহর থেকে শুরু জীবনের যাত্রা আল্লাহতে থামবে। তাই জীবনকে আল্লাহর জন্য গড়তে হবে। যারা এমন পথে চলেছেন সেই পথে আমাদেরও আল্লাহ কবুল করুক। জুমা মুবারক!’
উল্লেখ্য, ফরচুন বরিশালের হয়ে সদ্যসমাপ্ত বিপিএল খেলেছেন মিরাজ। অলরাউন্ডিং পারফর্মে দলকে টেনেছেন। এলিমিনেটরে রংপুরের বিপক্ষে হেরে বাদ পড়ার দিনে ফিফটিও হাঁকিয়েছিলেন মিরাজ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



