Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় সবাই মিলে কাজ করলে এই সঙ্কট আর থাকবে না : তামিম
খেলাধুলা জাতীয়

সবাই মিলে কাজ করলে এই সঙ্কট আর থাকবে না : তামিম

By Protik Hossainএপ্রিল 30, 2020Updated:এপ্রিল 30, 20202 Mins Read

Advertisement
স্পোর্টস ডেস্ক : করোনা সঙ্কট মোকাবিলায় ব্যক্তিগত জায়গা থেকে অনেককিছু করছেন তামিম ইকবাল। সর্বশেষ ক্রিকেটের বাইরের ৯১ ক্রীড়াবিদকে দিয়েছেন আর্থিক সহায়তা। এই ওপেনার মনে করেন, তিনি একাই এমনটা করছেন তা নয়, আরও অনেকে এগিয়ে এসেছেন সহযোগিতার হাত বাড়িয়ে।

‘অমি একা নই। আরও অনেকে সাহায্য-সহযোগিতা করে যাচ্ছেন।’- ফেসবুক লাইভে এমন মন্তব্য করে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক জানিয়েছেন, করোনা সঙ্কট কাটিয়ে উঠতে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই, ‘আসলে দরকার সম্মিলিত প্রচেষ্টা। সবাই একটু একটু করে সহযোগিতার হাত বাড়ালেই দেখবেন আর কোনও সমস্যা থাকবে না।’

তামিমের বিশ্বাস, এই সঙ্কটকালে সবাই নিজের খাবার ভাগাভাগি করলে কারও আর কষ্ট থাকবে না। ওয়ানডে অধিনায়কের চাওয়া, ‘এখন এমন এক পরিস্থিতি বিরাজ করছে, যাতে আসলে সম্মিলিত প্রচেষ্টাই দরকার। আমি অনেককে চিনি, জানি। যারা স্পোর্টসেরই মানুষ। আবার তার বাইরেও অনেকে আছেন, যারা কষ্টে থাকা অসহায় মানুষদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন। এখন যে সঙ্কটকাল চলছে, সবাই মিলে কাজ করলে এই সঙ্কট আর থাকবে না। আমরা যদি নিজেদের খাবার শেয়ার করি, তাহলে আর কারও খাবারের কষ্ট হবে না।’

সঙ্গে যোগ করেছেন, ‘আমরা সবাই যদি কমবেশি একে অন্যের পাশে এসে দাঁড়াই তাহলে দেখবেন, ক্রাইসিস থাকবে না। আর আমরা যদি একজন আরেকজনের পাশে না দাঁড়াই, নিজেদের কথা ভাবি, তাহলে এমন ক্রাইসিস ছয় মাস পর্যন্ত টেনে নেওয়া সম্ভব।’

৯১ ক্রীড়াবিদের পাশে দাঁড়ানো প্রসঙ্গে তামিম বলেছেন, ‘আমি যখন অ্যাথলেট সামিউলের সঙ্গে কথা বললাম, তখনই মাথায় এসেছিল। যদিও এখন আসলে এ বিষয়ে তেমন কথা বলতে চাই না। আমার উপহার দিয়ে যদি কারও একটা মাস চলে যায়, তাহলে ভালো লাগবে।’

করোনার ফলে সৃষ্ট বিপর্যয়ে অসহায় ও দুস্থদের জন্য নিজের সর্বোচ্চটা করছেন তামিম। বেতনের অর্ধেক টাকা দিয়ে দিয়েছেন তিনি। ব্যক্তিগত উদ্যোগে সাহায্য করেছেন অ্যাথলেট সামিউলকে। ক্রিকেটার নাজমুল ইসলাম অপুর ত্রাণ কার্যক্রমে তিন দফা আর্থিক সাহায্য করেছেন। স্বেচ্ছাসেবিকা নাফিসা খানের ত্রাণ কার্যক্রমেও অনুদান দিয়েছেন। এরপর দিয়েছেন দেশের ৯১ ক্রীড়াবিদকে আর্থিক সহায়তা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Protik Hossain
  • Facebook
  • X (Twitter)

Related Posts
দৃষ্টিহীনদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী

‘আর্থিক সংকটে চিকিৎসা হতো না’: সেনাবাহিনীর কল্যাণে দৃষ্টি ফিরে পেয়ে আবেগাপ্লুত উপকারভোগীরা

জুন 9, 2026
সকালে মাঠে নামছে আর্জেন্টিনা

সকালে মাঠে নামছে আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে

জুন 9, 2026
বৃষ্টি ও তাপপ্রবাহ

বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

জুন 9, 2026
Latest News
দৃষ্টিহীনদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী

‘আর্থিক সংকটে চিকিৎসা হতো না’: সেনাবাহিনীর কল্যাণে দৃষ্টি ফিরে পেয়ে আবেগাপ্লুত উপকারভোগীরা

সকালে মাঠে নামছে আর্জেন্টিনা

সকালে মাঠে নামছে আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে

বৃষ্টি ও তাপপ্রবাহ

বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে সুখবর

বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে সুখবর

ফুটবলার ঋতুপর্ণা

ফুটবলার ঋতুপর্ণার গৃহ নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী

বজ্রবৃষ্টি

দেশের ১০ জেলায় রাতের মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা

সির সির গান

আবারও বিশ্বকাপের গানে নোরা ফাতেহি, ‘সির সির’-এ তোলপাড় নেটদুনিয়া

মোসাদ্দেক

মাঠে ফিরেই ম্যাচসেরা, যা বললেন মোসাদ্দেক

শরিয়াহভিত্তিক সঞ্চয়পত্র

শরিয়াহভিত্তিক বিনিয়োগে আসছে সঞ্চয়পত্র

জমি

সরকারি খাস জমি দখলমুক্ত, অবৈধ তিন স্থাপনা উচ্ছেদ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa